শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইভ্যালির রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ

বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার এক মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী চেয়ারম্যান শামীমা নাসরিনের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দা এই আদেশ দেন।

একই মামলায় গত ১৫ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। তবে পরোয়ানা তামিল না হওয়ায় এবং তিনি আত্মসমর্পণ না করায় আদালত তাদের বিরুদ্ধে ক্রোকের এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী সাবিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছর ১৬ জানুয়ারি আদালতে মামলা দায়ের করেন রাজধানীর দারুস সালাম থানার বাসিন্দা মুজাহিদ হাসান ফাহিম।

মামলার আরজিতে বলা হয়েছে, ২০২১ সালের ২০ ফেব্রুয়ারি ৫ লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল অর্ডার করে তার মূল্য পরিশোধ করেন। বাদীর ক্রয়কৃত মোটরসাইকেল প্রতিশ্রুত সময়ের মধ্যে প্রদান করতে ব্যর্থ হন আসামিরা। এরপর ফাহিম ইভ্যালির ধানমন্ডির অফিসে যোগাযোগ করলে মোটরসাইকেলের ক্রয়বাবদ টাকা পরিশোধের জন্য একটি চেক দেওয়া হয় তাকে। ওই বছরের ২৩ আগস্ট ইভ্যালি প্রতিষ্ঠান থেকে ফোন দিয়ে ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় চেকটি নির্ধারিত তারিখে ব্যাংকে জমা না দিতে অনুরোধ করা হয়। একইসঙ্গে চেকের অর্থ পরবর্তীতে পরিশোধ করবে মর্মে নিশ্চয়তা দেওয়া হয়।

ওই চেক নগদায়ন করার জন্য ফাহিম ইভ্যালি প্রতিষ্ঠান, রাসেল ও শামীমা নাসরিনকে বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও তারা সময়ক্ষেপণ করে চেকের মেয়াদ অতিক্রম করান। পরে এ ঘটনায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গ এবং প্রতারণার এ মামলা করেন বাদী।

সম্পর্কিত খবর