শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ইতালির উপকূলে নৌকাডুবি
ইতালির উপকূলে নৌকাডুবে

ভূমধ্যসাগর সংলগ্ন ইতালির দক্ষিণ উপকূলে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে দুটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১১ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন শিশুসহ ৬০ জনের বেশি। গতকাল সোমবার সেখানকার উদ্ধারকর্মীরা এসব তথ্য জানান।

এ ঘটনায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এবং জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ একটি যৌথ বিবৃতি দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের নিয়ে নৌকাগুলো লিবিয়ার উপকূল থেকে এসেছিল। এতে সিরিয়া, মিসর, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকেরা ছিলেন।

জার্মানির দাতব্য প্রতিষ্ঠান রেসকিউশিপ জানায়, গতকাল সোমবার তারা ডুবতে বসা একটি কাঠের নৌকা থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে। এ সময় ৫১ জনকে জীবিত উদ্ধার করা হয়। ভূমধ্যসাগরে ইতালির লামপেদুসা দ্বীপের উপকূলে এ ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, জীবিত উদ্ধার করা অভিবাসনপ্রত্যাশীদের ইতালির কোস্টগার্ডের হাতে তুলে দেওয়া হয়েছে।

ভূমধ্যসাগরে গতকাল অভিবাসপ্রত্যাশীদের বহনকারী অন্য একটি নৌকা ডুবে গিয়ে ৬০ জনের বেশি মানুষের নিখোঁজ হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক চিকিৎসা-মানবিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। আশঙ্কা করা হচ্ছে, নিখোঁজদের মধ্যে ২৬টি শিশু রয়েছে। ইতালির দক্ষিণাঞ্চলের ক্যালাব্রিয়া উপকূল থেকে প্রায় ১২৫ মাইল দূরে এ ঘটনা ঘটেছে।

জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভাষ্য, লিবিয়া ও তুরস্ক থেকে ইউরোপে আশ্রয় খুঁজতে আসা অভিবাসনপ্রত্যাশীরা এসব নৌকায় ছিলেন।

এমএসএফের শাকিলা মোহাম্মদী বলেন, উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২৬ শিশুসহ নিখোঁজ ৬৬ জনের কারও পরিচয় জানা নেই। এর মধ্যে কয়েক মাস বয়সী শিশুও আছে।

এক বিবৃতিতে শাকিলা জানান, এ ঘটনায় একটি আফগান পরিবারের সলিল সমাধি হয়েছে বরে ধারনা করা হচ্ছে। আট দিন আগে পরিবারটি তুরস্ক ছেড়ে এসেছিল। তিন–চার দিন ধরে সাগরে অবস্থান করছিল।

জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রতি বছর হাজারো অভিবাসনপ্রত্যাশী ইউরোপে ঢোকার চেষ্টা করেন। এ পথকে অভিবাসনপ্রত্যাশীদের জন্য অন্যতম প্রাণঘাতী বিবেচনা করা হয়। জাতিসংঘ বলছে, ২০১৪ সালের পর থেকে ভূমধ্যসাগরে ২৩ হাজার ৫০০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীর হয় মৃত্যু হয়েছে, নয়তো নিখোঁজ হেয়েছেন।

এন এস

সম্পর্কিত খবর