শিরোনাম
icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত
down of head

ইউক্রেনে রুশ হামলায় ১০৭ শিশু নিহত, আহত ১২০

 

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে এখন পর্যন্ত অন্তত ১০৭ শিশু নিহত হয়েছে। এসময় ১২০ জনের বেশি শিশু আহত হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস এ কথা জানিয়েছে।

বৃহস্পতিবার প্রসিকিউটর জেনারেল অফিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিবি।

প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ, খারকিভ, দোনেৎস্ক, চেরনিহিভ, সুমি, খেরসন, মাইকোলাইভ এবং জাইটোমির অঞ্চলে বেশিরভাগ মৃত্যুর খবর পাওয়া গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, এসময় ইউক্রেনের ৪১০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান রুশ বাহিনীর গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও অন্তত ১১টি হাসপাতালে গোলাবর্ষণ করা হয়েছে বলেও জানিয়েছে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস।

সম্পর্কিত খবর