শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

ইউক্রেনের ১ কোটি মানুষ বাড়িঘর ছেড়েছে: জাতিসংঘ

 

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) ফিলিপ্পো গ্র্যান্ডি টুইটারে বলেছেন, রাশিয়ার আগ্রাসনের ফলে ইউক্রেনের ১ কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। এটি দেশটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশেরও বেশি।

২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু হয়। তখন থেকে লাখ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।

পোল্যান্ড বিশ লাখের বেশি শরণার্থীকে স্বাগত জানিয়েছে। রুমানিয়ায় গেছে ৫ লাখের বেশি ইউক্রেনীয়। রবিবার ইউএনএইচসিআর বলেছে, রাশিয়ার আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রায় ৩৪ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছে। পালিয়ে যাওয়া ১০ জনের মধ্যে নয়জনই নারী ও শিশু। ১৮ থেকে ৬০ বছর বয়সী ইউক্রেনীয় পুরুষদের সরকার যুদ্ধের জন্য তলব করতে পারে। এজন্য তারা দেশ ছাড়তে পারবেন না। বাকিরা প্রাণে বাঁচতে ঘর ছেড়ে দেশের ভেতরই অন্যত্র চলে গেছে।
জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, বিদেশে পালানো ইউক্রেনীয়দের মধ্যে ১৫ লাখের বেশি শিশু রয়েছে। সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে তারা মানবপাচার ও নির্যাতনের বাড়তি ঝুঁকির সম্মুখীন।

জাতিসংঘের মতে, ইউক্রেনের ভেতরেও ৬৪ লাখ ৮০ হাজার মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র: বিবিসি

সম্পর্কিত খবর