শিরোনাম
icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ icon দরপতনের শীর্ষে মীর আক্তার হোসেন icon ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, ভর্তি ২,০৭১ icon অর্থছাড়ে শীর্ষে আইডিএ ও এডিবি icon শ্যালিকাকে বিয়ে করে বাড়িছাড়া মাসুদ icon সূচকের পতনে লেনদেন ৪০৩ কোটি টাকার icon ঢাকা ও চট্টগ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন icon সিকদার ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon পদ্মা অয়েলের পর্ষদ সভার তারিখ ঘোষণা icon কপারটেকের লভ্যাংশ ঘোষণা icon ক্রাউন সিমেন্টের লভ্যাংশ ঘোষণা
down of head

আ. রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পুনর্নির্বাচিত

সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের ৪৭৩তম পরিচালনা পর্ষদের সভায় ব্যাংক এশিয়ার চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন আ. রউফ চৌধুরী। তিনি ব্যাংক এশিয়ার প্রধান উদ্যোক্তা। রউফ চৌধুরী একজন ব্যবসায়ী ও শিল্পপতি। তিনি র্যাংগস গ্রুপ ও সি রিসোর্সেস গ্রুপের চেয়ারম্যান। একই সঙ্গে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের অন্যতম পরিচালক।

রউফ চৌধুরী দেশের পরিবহন, ওষুধ, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি, ব্যাংকিং, গভীর সমুদ্রে মৎস্য আহরণসহ বিভিন্ন সেক্টরে সুপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেগুলো দেশের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। এছাড়া তিনি চার বছর বাংলাদেশ বাস্কেটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। ২০ বছরেরও বেশি সময় ধরে তিনি ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবের নির্বাহী সদস্য। আ. রউফ চৌধুরী সক্রিয়ভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেও জড়িত।

সম্পর্কিত খবর