শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আমার খুব কান্না পায়: জাহিদ হাসান

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ছয়টি সিনেমার মধ্যে একটি তানিম নূরের ‘উৎসব’।

ভায়োলেন্স, নানা রকম নেতিবাচকতায় আর ভরপুর অ্যাকশননির্ভর সিনেমাগুলোর ভিড়ে একঝলক প্রশান্তির বাতাস এনে দিয়েছে পারিবারিক গল্পের এই সিনেমাটি।

‘উৎসব’-এ একসঙ্গে অভিনয় করেছেন জাহিদ হাসান, জয়া আহসান, অপি করিম, চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, তারিক আনাম খান, আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সুনেরাহ বিনতে কামাল, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতিসহ অনেকে।

এর মধ্যদিয়ে দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরেছেন নব্বইয়ের জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। সিনেমাতে ‘জাহাঙ্গীর’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়াচ্ছেন এই অভিনেতা। তবে মুক্তির সময় যখন প্রেক্ষাগৃহে দর্শক ভিড় করছেন, তখন অভিনেতা ছিলেন হাসপাতালে ভর্তি।

ঈদের আগের দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জাহিদ হাসান। ছিলেন আইসিইউতেও। আর সেসময়েই প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত বহুল আলোচিত সিনেমাটি।

এক সিনেমায় এত তারকার উপস্থিতি এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পীর একত্রে অভিনয়- এটি দেশীয় চলচ্চিত্রে একেবারেই বিরল। তাই দর্শকমহলে শুরু থেকেই ‘উৎসব’ ঘিরে আগ্রহের কমতি ছিল না।

সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহে গতকাল বুধবার রাজধানীর একটি সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় প্রিমিয়ার শো। দর্শক ও সাংবাদিকদের উপচে পড়া ভিড়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা জাহিদ হাসান।

এ সময় তিনি বলেন, ‘আজকেই আমার ঈদ। ঈদের আগের দিন থেকে আমি হাসপাতালে ছিলাম, আইসিইউতেও ছিলাম। কিন্তু আজ আপনাদের এই ভালোবাসা পেয়ে মনে হচ্ছে, এটাই আমার ঈদ।’
তিনি জানান, হাসপাতালের বিছানায় শুয়েই তিনি দর্শকের রিভিউ দেখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের প্রতিক্রিয়া পড়েছেন।

জাহিদ হাসান বলেন, ‘আপনাদের এই ভালোবাসা দেখে কৃতজ্ঞতায় মাথা নুয়ে আসে। আমার মুশকিল হয়ে গেছে -জানেন কেউ যদি আদর করে বা ভালোবাসে, তাহলে আমার কান্না পেয়ে যায়। আপনারা যখন এভাবে আমাকে ভালোবাসেন, তখন আমার খুব কান্না পায়।

তিনি আরও বলেন, আমার ক্যারিয়ারে ছবির সংখ্যা খুব বেশি না হলেও কিছু ছবি জাতীয় পুরস্কার পেয়েছে। কিন্তু এভাবে কোনো ছবি আসেনি। এত ক্যামেরা সামনে আসেনি কখনো। এটা আমার জীবনের বড় একটা পাওয়া। আমি সত্যিই খুব কৃতজ্ঞ আমি সবাইকে ভালোবাসি।

সম্পর্কিত খবর