down of head

ব্যাংক ডাকাতি
আমানতকারীদের কোন টাকা খোয়া যাবেনা : বাংলাদেশ ব্যাংক

শাহাদাত হোসেন 

বান্দরবানে থানচি স্থানীয় প্রশাসনের নির্দেশে পরবর্তী ব্যাংকিং কার্যক্রম চলবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক।

বুধবার দুপুরে এক সাক্ষাৎকারে অর্থ বাংলাকে তিনি একথা বলেন। তিনি বলেন, আমানতকারীদের কোন টাকা খোয়া যাবেনা এবং  স্বার্থ হানির সম্ভাবনা নেই। গ্রাহকের আমানতের দায় সম্পূর্ণ ব্যাংকের।

মুখপাত্র মেজবাউল হক অর্থবাংলাকে বলেন, “পুরো বিষয়টাই আইনশৃঙ্খলা বাহিনী দেখছে, আমরাও তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং বাংলাদেশ ব্যাংক আইনশৃঙ্খলা  বাহিনীর সাথে কাজ করছে।”

ব্যাংকের নিরাপত্তার বিষয়ে তিনি আরো বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী সেখানে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করছে এবং সেখানে স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী কাজ করছে।”
দুপুর থেকে নিরাপত্তার কারণে বান্দরবানে সোনালী ব্যাংকের লেনদেন স্থগিত রয়েছে।

সম্পর্কিত খবর