শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

আফগানিস্তানে স্কুলে রকেট হামলা, নিহত ৬

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি হাই স্কুলে রকেট হামলা হয়েছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে বেশ কয়েকটি শিশুও। আফগানিস্তানের নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, তিনটি রকেট আঘাত হানে ওই স্কুলটিকে। যে এলাকায় এই হামলা হয়েছে তা শিয়া অধ্যুষিত। দেশটিতে প্রায়ই শিয়াদের টার্গেট করে হামলা চালায় জঙ্গি গোষ্ঠীরা। কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান বলেন, স্কুলে তিনটি মিসাইল হামলা হয়েছে। আমাদের শিয়া নাগরিকরা আক্রান্ত হয়েছেন।

এতে ৬ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে।

এখনো এই হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। গত বছর ক্ষমতায় আসার পর তালেবান আফগানিস্তানকে নিরাপদ করার ঘোষণা দেয়। তারা একাধিকবার দাবি করে যে, আফগানিস্তান এখন নিরাপদ দেশে পরিণত হয়েছে। কিন্তু আন্তর্জাতিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা এর সঙ্গে একমত নন। তারা বলছেন, আফগানিস্তানে এখনও সন্ত্রাসের উত্থান হওয়ার ঝুঁকি রয়ে গেছে। এছাড়া কিছু দিন পরপরই বিভিন্ন সন্ত্রাসী হামলার দায় স্বীকার করছে ইসলামিক স্টেট।

সম্পর্কিত খবর