শিরোনাম
icon মজুরি বোর্ড গঠনের ঘোষণা, আন্দোলন নয় icon বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকা icon ঢাকায় বাস রুটে বড় পরিবর্তন icon মালয়েশিয়াগামীদের মেডিকেল ফি ৮ হাজার icon ২০৩০ পর্যন্ত কর অব্যাহতি চায় ডিবিএ icon কোন বোর্ডে পাসের হার কত? icon সোনার দামে বড় পতন icon এইচএসসিতে পাসের হার ৫২.১২ শতাংশ icon কৃষিঋণ মওকুফে চাঙা গ্রামীণ অর্থনীতি icon এইচএসসির ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে icon সংঘাত দীর্ঘ হলে বাড়বে মূল্যস্ফীতি icon কমলা শাড়িতে মোহনীয় পরীমনি icon ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ১,২৬২ icon বাংলাদেশ-জাপান সহযোগিতা বাড়ানোর আলোচনা icon পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু icon রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু icon কমলো সোনার দাম icon এলডিসি উত্তরণে সময় বাড়ল ৩ বছর icon শীতের সবজি বাজারে, বিপাকে ক্রেতারা icon নভেম্বরেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ
down of head

আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ২১

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছে।

রোববার প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, হেলমান্দ প্রদেশে তেলের ট্যাংকার ও মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষে ২১ জন নিহত এবং ৩৮ জন আহত হয়েছে। রোববার ভোরে হেলমান্দের গ্রিশক জেলার রাজধানী কাবুল ও উত্তর হেরাত শহরের মধ্যবর্তী একটি প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে যানবাহনগুলোতে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে হেলমান্দের তথ্য বিভাগের শেয়ার করা ছবিগুলিতে পোড়া, দুমড়েমুচড়ে যাওয়া ধাতু এবং ট্যাংকারের চূর্ণ কেবিন দেখানো হয়েছে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ কাসিম রিয়াজ বলেছেন, ‘এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, একটি যাত্রীবাহী বাস, একটি ট্যাংকার ও একটি মোটরসাইকেলের মধ্যে’ দুর্ঘটনায় ২১ জন নিহত হয়েছে। এ ছাড়া সংঘর্ষে আরও ৩৮ জন আহত হয়েছেন।

এএফপি বলেছে, আফগানিস্তানে মারাত্মক সড়ক দুর্ঘটনা একটি নিয়মিত বিষয়। দুর্বল রাস্তা, হাইওয়েতে বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং নিয়ন্ত্রণের অভাব এর পেছনে দায়ী।

সম্পর্কিত খবর