শিরোনাম
icon ডিসেম্বরের মধ্যে অযোগ্য সিএফও সরানোর নির্দেশ আইডিআরএ’র icon যুক্তরাষ্ট্রের গম কিনতে দুই প্রতিষ্ঠানের দরপ্রস্তাব icon এক কার্গো এলএনজি কিনবে সরকার icon নাচের ভিডিওতে পরীমনির সঙ্গে কে? icon ভোজ্যতেলের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী icon পাঁচ দিন বন্ধ থাকবে পল্লী সঞ্চয় ব্যাংকের সব ব্যাংকিং সেবা icon ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১,৯৮২ icon রিয়াদ-দাম্মামের ১৫৩ ফ্লাইট বাতিল icon সূচকের উত্থানে লেনদেন ৪৪০ কোটি টাকা icon পোশাক রপ্তানি বাড়লেও নির্ভরতা মৌলিক পণ্যে icon শ্যামপুর সুগার মিলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon ঢাকা ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ icon নভেম্বরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ : সিইসি icon লভ্যাংশ দেবে না আজিজ পাইপস icon সামিট পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon বিডি অটোকার্সের লভ্যাংশ ঘোষণা icon ইভেন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon লোকসানেও আলহাজ্ব টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা icon উপকূল পেরিয়ে দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব icon বেতন দিতে বিশেষ ঋণ নিচ্ছে সরকার icon আবারও বাড়ল সোনার দাম icon জাপানে আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন জেনিথ লাইফের সিইও icon বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগের ঘোষণা icon গ্রীষ্মের আগে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
down of head

আন্তর্জাতিক বাজারে দুই সপ্তাহের সর্বনিম্নে স্বর্ণের দাম

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে দুই সপ্তাহের সর্বনিম্নে নেমেছে। মূলত শক্তিশালী ডলার ও মার্কিন ট্রেজারি ইল্ড দাম কমাতে সহায়তা করেছে। এমন সময় মূল্যবান ধাতুটির দাম কমল, যখন নতুন করে বৈশ্বিক মূল্যস্ফীতির উদ্বেগ আগ্রাসী মুদ্রানীতি গ্রহণে কেন্দ্রীয় ব্যাংকগুলোকে উৎসাহিত করছিল। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, সর্বশেষ কার্যদিবসে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম দশমিক ৪ শতাংশ কমেছে। আউন্সপ্রতি মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৩০ ডলারে। কার্যদিবসের শুরুতে দাম ১ হাজার ৮২৭ ডলারে নেমে গিয়েছিল, যা ১৯ মে এর পর সর্বনিম্ন। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৯ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৮৩২ ডলার ৫০ সেন্টে।

কোয়ান্টিটিভ কমোডিটি রিসার্চের বিশ্লেষক পিটার ফার্টিং বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপে ট্রেজারি ইল্ড বাড়ছে। পাশাপাশি শক্তিশালী হচ্ছে ডলারের বিনিময় মূল্য। এ বিষয়গুলো স্বর্ণের বাজারে নিম্নমুখী চাপ তৈরি করেছে। কেন্দ্রীয় ব্যাংকগুলো যদি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা না নেয়, তবেই স্বর্ণের দাম বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্রে ডলারের মূল্যসূচক সর্বশেষ দশমিক ২ শতাংশ বেড়েছে। মূলত ঊর্ধ্বমুখী ট্রেজারি ইল্ড দাম বাড়াতে সহায়তা করেছে। চলতি ও আগামী মাসে ফেডারেল রিজার্ভ ব্যাংক মুনাফার দাম অর্ধ পয়েন্ট বাড়াবে।

সম্পর্কিত খবর