শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আওয়ামী লীগের ১০ টাকার চাল এখন ৭০ টাকা : ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জনগণের সাথে প্রতারণা করছে। গণতন্ত্রের মোড়ক দিয়ে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করেছে। তারা জনগণের সাথে প্রতিনিয়ত মিথ্যা বলছে। ১০ টাকা কেজি ধরে চাল খাওয়ানো আর ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলে তারা ক্ষমতায় এসেছে। কিন্তু এখন চালের দাম ৭০ টাকার নিচে নামছে না। আর বেকার সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়ে গেছে।

আজ শনিবার বিকালে চট্টগ্রাম মহানগর বিএনপির এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা প্রাদুর্ভাবকে সামনে রেখে এই সরকার লকডাউন নামক খেলায় মেতে উঠেছে। এর ফলে অনেক ব্যবসায়ী পুঁজি হারিয়ে এখন রিকশা চালাচ্ছে। অথচ এসময় স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি থেকে শুরু করে স্বাস্থ্য খাতে দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশৃঙ্খল সেনাবাহিনী কোনো যুদ্ধ জয় করতে পারে না। তাই আপনাদের প্রতি অনুরোধ শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা সামনে আসবেন, ছবি তুলবেন। ফেসবুকে দেবেন। আর ফেসবুক রাজনীতি করে কখনো আন্দোলনে সফল হতে পারবেন না।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে সমাবেশে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্করসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য রাখেন।

সম্পর্কিত খবর