শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

আইপিএল: কোন দল কাকে রেখেছে

ভারতের বেঙ্গালুরুর হোটেল আইটিসি গার্ডেনিয়ায় শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের নিলাম। ব্রিজেশ প্যাটেলের সৌজন্যে চলছে উদ্বোধনী ভাষণ।

ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলী এবং সচিব জয় শাহ নিলাম শুরুর আগেই উপস্থিত হয়েছেন অনুষ্ঠানে। বিভিন্ন দলও হাজির হয়েছে। নতুন ফ্রাঞ্চাইজি লখনউয়ের প্রতিনিধি হিসেবে হাজির হয়েছেন এর কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। শাহরুখের কেকেআর থেকে নিলামে অংশ নিয়েছেন দলটির সিইও বেঙ্কি মাইসোর ও বোলিং কোচ ভরত অরুণ।

এবারের আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় আছেন পাঁচ বাংলাদেশি ক্রিকেটার। তারা হচ্ছেন – সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

এবারের নিলামে মোট ৫৯০ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন। এরমধ্যে ৩৭০ জন ভারতীয় ক্রিকেটার ও ২২০ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন।
আজ হবে ১৬১ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণ।

নিলামের আগেই তিনজন করে তারকাকে দলে ভিড়িয়েছে ১০ দল।

একনজরে দেখে নেই সেসব তারকাকে কোন দল কত রুপিতে রেখে দিয়েছে –

কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)

আন্দ্রে রাসেল (১২ কোটি রুপি), ভেঙ্কটেশ আইয়ার (৮ কোটি রুপি), বরুণ চক্রবর্তী (৮ কোটি রুপি), সুনীল নারিন (৬ কোটি রুপি)

মুম্বাই ইন্ডিয়ানস (এমআই)

রোহিত শর্মা (১৬ কোটি রুপি), জাসপ্রিত বুমরা (১২ কোটি রুপি), সূর্যকুমার যাদব (৮ কোটি রুপি), কাইরন পোলার্ড (৬ কোটি রুপি)

রাজস্থান রয়্যালস (আরআর)

সঞ্জু স্যামসন (১৪ কোটি রুপি), জস বাটলার (১০ কোটি রুপি), যশস্বী জয়সওয়াল (৪ কোটি রুপি)

চেন্নাই সুপার কিংস (সিএসকে)

রবীন্দ্র জাদেজা (১৬ কোটি রুপি), মহেন্দ্র সিং ধোনি (১২ কোটি রুপি), মঈন আলী (৮ কোটি রুপি), রুতুরাজ গায়কোয়াড় (৬ কোটি রুপি)

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)

বিরাট কোহলি (১৫ কোটি রুপি), গ্লেন ম্যাক্সওয়েল (১১ কোটি রুপি),মোহাম্মদ সিরাজ (৭ কোটি রুপি)

সানরাইজার্স হায়দরাবাদ (এসআরএইচ)

কেইন উইলিয়ামসন (১৪ কোটি রুপি), আবদুল সামাদ (৪ কোটি রুপি), উমরান মালিক (৪ কোটি রুপি)

পাঞ্জাব কিংস

মায়াঙ্ক আগরওয়াল (১২ কোটি রুপি), অর্শদীপ সিং (৪ কোটি রুপি)

দিল্লি ক্যাপিটালস

ঋষভ পন্ত (১৬ কোটি রুপি), অক্ষর প্যাটেল (৯ কোটি রুপি), পৃথ্বী শ (৭.৫ কোটি রুপি), আনরিখ নরকিয়া (৬.৫ কোটি রুপি)

গুজরাট টাইটানস

হার্দিক পান্ডিয়া (১৫ কোটি রুপি), রশিদ খান (১৫ কোটি রুপি), শুবমান গিল (৮ কোটি রুপি)

লক্ষনউ সুপার জায়ান্টস

লোকেশ রাহুল (১৭ কোটি রুপি), মার্কাস স্টয়নিস (৯.২ কোটি রুপি), রবি বিষ্ণয় (৫ কোটি রুপি)

সম্পর্কিত খবর