শিরোনাম
icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ৯ নভেম্বর icon এমজেএলের বোর্ড সভা ১০ নভেম্বর icon রেইনউইক যজ্ঞেশ্বরের বোর্ড সভা ৯ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১০ নভেম্বর icon বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী icon সিএফও নিয়োগ: আইডিআরএর নির্দেশনা নিয়ে প্রশ্ন icon দুই বছর পর বিও হিসাব সচলের সুযোগ icon এবার প্রিমিয়ার ব্যাংকের পর্ষদে তিন স্বতন্ত্র পরিচালক নিয়োগ icon কমার্স ব্যাংকের পর্ষদে দুই নতুন মুখ icon প্রগ্রেসিভ লাইফের বীমা ব্যবসা বন্ধ করেছে আইডিআরএ icon লভ্যাংশ প্রত্যাবাসন সহজ করল বাংলাদেশ ব্যাংক icon বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন icon হামের উপসর্গে ৬ মৃত্যু, শনাক্ত ১,৩১৮ icon বাংলাদেশে ৫ কোটি ৮০ লাখ কর্মী অনানুষ্ঠানিক খাতে icon চার মাসে রেমিট্যান্স বেড়েছে ১৪.৭ শতাংশ icon দর বৃদ্ধির শীর্ষে ওইমেক্স ইলেকট্রোড icon লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইলস icon সূচকের পতনে বেড়েছে লেনদেন icon জেএমআই সিরিঞ্জসের বোর্ড সভা ১২ নভেম্বর icon এটলাস বাংলাদেশের বোর্ড সভা ১০ নভেম্বর icon মেঘনা পেট্রোলিয়ামের বোর্ড সভা ১১ নভেম্বর icon বিএসআরএম স্টীলের বোর্ড সভা ১১ নভেম্বর icon খান ব্রাদার্সের বোর্ড সভা ১০ অক্টোবর icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫৪৯ icon আগামী বছর বাড়ছে বিদ্যুৎ সরবরাহ: প্রধানমন্ত্রী
down of head

‘অ্যাড মানি’ নতুন নিয়মে আরও সময়

কার্ড থেকে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (এমএফএস) ব্যক্তি হিসাবে ‘অ্যাড মানি’ বা টাকা স্থানান্তরের ক্ষেত্রে জালিয়াতি রোধ ও গ্রাহক সুরক্ষা জোরদারে নতুন নির্দেশনা জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। তবে এই প্রযুক্তিগত ব্যবস্থা চূড়ান্তভাবে কার্যকর করার ক্ষেত্রে নির্ধারিত সময়সীমা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সংশোধিত এই সময়ের মধ্যে কোনো ব্যাংক বা এমএফএস প্রতিষ্ঠান নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে আগামী ১ জানুয়ারি থেকে ওই প্রতিষ্ঠানের কার্ড থেকে এমএফএস হিসাবে ‘অ্যাড মানি’ করার সুবিধা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে।

নতুন এই নিয়মের আওতায় নিজের নামে নিবন্ধিত এমএফএস হিসাবে অন্য কোনো ব্যক্তির কার্ড ব্যবহার করে টাকা আনা যাবে না। অর্থাৎ, কার্ডধারী এবং এমএফএস হিসাবধারী একই ব্যক্তি হতে হবে। নাম না মিললে কার্ড সংযুক্ত করার সুযোগ থাকবে না।

প্রযুক্তিগত ও নিরাপত্তামূলক সুবিধার অংশ হিসেবে প্রথমবার কোনো নতুন কার্ড এমএফএস ওয়ালেটে যুক্ত করার ক্ষেত্রে সর্বোচ্চ ৫০০ টাকার একটি পরীক্ষামূলক বা ‘টোকেন লেনদেন’ করতে হবে। এই প্রাথমিক লেনদেনটি সফলভাবে সম্পন্ন হওয়ার ২৪ ঘণ্টা পর সংশ্লিষ্ট কার্ডটি ওই এমএফএস হিসাবের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত হবে এবং নিয়মিত লেনদেন চালু হবে।

এছাড়া ইতঃপূর্বে কার্ড থেকে এমএফএসে টাকা আনার প্রক্রিয়াটি ‘মার্চেন্ট পেমেন্ট’ হিসেবে দেখানো হলেও এখন থেকে তা সরাসরি ‘ফান্ড ট্রান্সফার’ হিসেবে চিহ্নিত করা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি লেনদেন সম্পন্ন হওয়ার সময় কোন নির্দিষ্ট ওয়ালেট নম্বরে টাকা জমা হচ্ছে, তা কার্ড ইস্যুকারী ব্যাংকের কাছে স্পষ্ট ও দৃশ্যমান থাকার বাধ্যবাধকতা রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক স্পষ্ট জানিয়েছে, এমএফএস ব্যক্তিক হিসাবের মাধ্যমে অন্যান্য নিয়মিত লেনদেনের আগের নিয়মসমূহ যথারীতি বহাল থাকবে। সংশোধিত এই নতুন সময়সীমা ও নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে প্রযুক্তিগত ব্যবস্থা চূড়ান্তভাবে কার্যকর করতে ৩১ জুলাই পর্যন্ত সময় বেধে দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। বলা হয়েছিল নির্ধারিত সময় পার হলে আগামী ১ আগস্ট ‘অ্যাড মানি’ করার সুবিধা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। নতুন নির্দেশনায় ৬ মাস বাড়ানো হয়েছে।

সম্পর্কিত খবর