শিরোনাম
icon নাভানা সিএনজির প্রথম প্রান্তিক প্রকাশ icon একমি পেস্টিসাইডসের প্রথম প্রান্তিক প্রকাশ icon চার মাসে এডিপি বাস্তবায়ন মাত্র ৬.৫৩% icon ১৪ দিনে এলো ২১০ কোটি ডলার icon বিয়ের গুঞ্জনে রহস্য বাড়ালেন মিমি icon অস্তিত্ব সংকটে প্রগ্রেসিভ লাইফ, বাড়ছে নজরদারী icon জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, ভর্তি ১,৯৫২ icon হামে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১,৫৭২ icon রমজানে তিন ফলে কর ছাড় দিল মন্ত্রিসভা icon ভ্যাট রিটার্ন জমার সময়সীমা সংশোধনে মন্ত্রিসভার অনুমোদন icon সূচকের উত্থানে লেনদেন ৭৩৯ কোটি টাকা icon ইউরোপের পোশাক বাজারে সবচেয়ে বেশি চাপে বাংলাদেশ icon আইএমএফের ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী icon বিশ্ববাজারে টিকে থাকতে কমপ্লায়েন্স জরুরি: বাণিজ্যমন্ত্রী icon টেকনো ড্রাগসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বেক্সিমকো ফার্মার প্রথম প্রান্তিক প্রকাশ icon সিভিও পেট্রোকেমিক্যালের প্রথম প্রান্তিক প্রকাশ icon গোল্ডেন সনের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইনডেক্স এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন icon সূচকের উত্থানে দুই ঘণ্টায় লেনদেন ৩৭৫ কোটি টাকার icon রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২০ icon আজ সংসদ অধিবেশন, আলোচনায় যেসব বিষয় icon ডমিনেজ স্টিলের প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

অবৈধভাবে ইলিশ শিকার: সোয়া ৬ কোটি মিটার জাল জব্দ, গ্রেফতার ৬৯

চাঁদপুর ও বরিশালে অভিযান চালিয়ে ৬ কোটি ১৬ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌ-পুলিশ। এসময় ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও অভিযানে ১ হাজার ৪৯১ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) নৌ-পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা এসব তথ্য জানান।

তিনি বলেন, নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চল কর্তৃক ১ কোটি ১৭ লাখ ৬৭ হাজার মিটার অবৈধ (কারেন্ট, সুতা) জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি ৬০ লাখ ১০ হাজার টাকা। আর ২৭৮ কেজি মা ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ লাখ ৩৯ হাজার টাকা। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ২৬ জনকে গ্রেফতার করে ৭টি পৃথক মামলা দেওয়া হয়। পাশাপাশি ১৯টি নৌকা আটক করা হয়।

তিনি আরও বলেন, অপরদিকে নৌ-পুলিশ বরিশাল অঞ্চল ৪ কোটি ৯৮ লাখ ৫৩ হাজার মিটার অবৈধ (কারেন্ট, সুতা, সিনথেটিক, বেহুন্দী) জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য প্রায় ১৫৯ কোটি ২৮ লাখ ৩৫ হাজার টাকা। উদ্ধার করা হয় ১ হাজার ২১৩ কেজি মা ইলিশ, যার আনুমানিক মূল্য ৫ লাখ ৪৯ হাজার ২১১ টাকা। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৪৩ জনকে গ্রেফতার করে ৮টি পৃথক মামলা করা হয় এবং ১৫৫টি নৌকা আটক করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও গরিব-দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নৌকাগুলো ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

নদীমাতৃক এই দেশের মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে বিশেষভাবে ইলিশের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে নৌ-পুলিশ গত ৪ অক্টোবর থেকে নিয়মিতভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে আসছে।

সম্পর্কিত খবর