down of head

অনুষ্ঠিত হলো যমুনা ব্যাংকের ম্যানেজারস মিটিং

বেসরকারি খাতের ব্যাংক যমুনা ব্যাংক পিএলসি’র রাজশাহী অঞ্চলের “ম্যানেজারস মিটিং” অনুষ্ঠিত হয়েছে। মিটিংয়ে ব্যাংকিং সেবা গ্রাহকের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং ব্যাংকের উন্নতি ও ব্যবসা প্রসার সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

রাজশাহীর একটি হোটেলে অনুষ্ঠিত এ মিটিংয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মোঃ রেদোয়ান-উল করিম আনসারী, মোঃ ইসমাইল হোসেন সিরাজী এবং স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুর রহমান সরকার।

এছাড়া মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের সকল শাখা ও উপশাখার ব্যবস্থাপকগণ এবং প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা।

এন এস ।

সম্পর্কিত খবর