শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

অনুমোদন ছাড়া নিয়োগ ও অপসারণ বাতিল

ইসলামী ব্যাংকগুলোর কার্যক্রম শরিয়াহ ভিত্তিতে পরিচালিত হচ্ছে কিনা তা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত দেবে শরিয়াহ সুপারভাইজরি কমিটি (এসএসসি)।

এই কমিটি গঠনে প্রতিটি সদস্যের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে অনুমোদন নিতে হবে। পাশাপাশি কোনো সদস্যকে অপসারণ করতে হলেও কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নিতে হবে। কমিটি গঠিত হবে তিন বছর মেয়াদের। একজন সদস্য টানা দুই মেয়াদ বা ছয় বছর কমিটিতে থাকতে পারবেন। এরপর দুই বছর বিরতি দিয়ে আবার কমিটির সদস্য হতে পারবেন। কমিটিতে শরিয়া জ্ঞানসম্পন্ন মেধাবীদের নিয়োগ দিতে হবে। নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনিয়ম হলে তার জন্য পর্যদ দায়ী থাকবে। কারণ পর্ষদ কমিটি গঠন করে।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে রোববার একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এ নির্দেশনা আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এ সময়ের মধ্যে ব্যাংকগুলোকে নতুন করে শরিয়াহ কমিটি গঠন করতে হবে।

সার্কুলারে বলা হয়, পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক, প্রচলিত ব্যাংকগুলোর মধ্যে যাদের ইসলামী ব্যাংকিং শাখা এবং ইসলামী ব্যাংকিং উইন্ডো রয়েছে- তাদের শরিয়া সুপারভাইজরি কমিটি গঠন করতে হবে। কমিটিতে মেধাবীদের নিয়োগ দিতে হবে। স্বনামধন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ সংশ্লিষ্ট বিভাগে কমপক্ষে দুই বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে। কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকের ফতোয়া বোর্ড বা শরিয়া কমিটির দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলে তিনি কমিটির সদস্য হতে পারবেন না। শরিয়াহ কমিটির সদস্য নিয়োগ ও অপসারণের ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের ওপর ন্যস্ত থাকবে। তবে পর্ষদ বিষয়টি ব্যাংকের এজিএম বা ইজিএমে শেয়ারহোল্ডারদের অবহিত করবে।
পরিচালনা পর্ষদকে দেশের প্রচলিত আইন-কানুন, বিধি-বিধান অনুসরণ করতে হবে। পর্ষদ মনোনীত কমিটির সদস্য নিয়োগের পূর্বে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে। কমিটির সংখ্যা হবে তিন অথবা পাঁচজন। বর্তমানে কমিটির সদস্য সংখ্যা নির্ধারিত নয়। যে কারণে কোনো কোনো ব্যাংকের কমিটিতে ১২ থেকে ১৬ জন সদস্যও রয়েছেন।

কমিটির একজন সদস্য একই সঙ্গে তিনটির বেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সদস্য হতে পারবেন না। প্রতিটি সদস্য সাধারণভাবে তিন বছর মেয়াদের জন্য নিযুক্ত হবেন এবং মেয়াদ শেষে তাদের কর্মদক্ষতা ও অন্যান্য গুণাবলি পর্যালোচনা করে পর্ষদ পরবর্তী মেয়াদে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে এক বা একাধিক সদস্য পুনরায় নিয়োগ করতে পারবে।

তবে কোনো ব্যক্তি টানা ছয় বছর কোনো ব্যাংকের শরিয়াহ সদস্য পদে থাকতে পারবেন না। ছয় বছর মেয়াদ শেষ হওয়ার পর দুই বছর বিরতি দিয়ে তিনি শরিয়াহ কমিটির সদস্য হতে পারবেন।

বর্তমানে কমিটির সদস্যের কোনো মেয়াদ নেই। যে কারণে তারা ছয় বছরের বেশি সময়ও কমিটিতে থাকতে পারছেন। সম্মানি দেওয়ার ক্ষেত্রেও কোনো বিধান নেই। যে কারণে বর্তমানে আরোপিত সীমার চেয়ে বেশি সম্মানি দেওয়ার তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আরও বলা হয়, কমিটির সদস্যরা প্রতি মাসে সম্মানি বাবদ ২৫ হাজার টাকা পাবেন। প্রতিটি সভায় উপস্থিতির জন্য সম্মানি হিসাবে সর্বোচ্চ আট হাজার টাকা পাবেন।

সম্পর্কিত খবর