শিরোনাম
icon ঠাকুরগাঁওয়ে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল জয়ী icon স্বাস্থ্যবীমার দাবি পরিশোধ করল বেঙ্গল ইসলামী লাইফ icon যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের পিএইচপি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন icon ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, ভর্তি ১,৮৮৬ জন icon প্রকৃতি পুনরুদ্ধারে ২৯৬ বিলিয়ন ডলার অর্থায়নের তাগিদ icon হঠাৎ কনের সাজে সাদিয়া আয়মান icon হামের উপসর্গে ৭ মৃত্যু, হাসপাতালে ১,৩১৫ জন icon পে-স্কেলে অর্থ মন্ত্রণালয়ের ৮ নির্দেশনা icon লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক icon সূচকের পতনে লেনদেন ৫৬৪ কোটি টাকার icon চট্টগ্রাম বন্দরে পাকিস্তানি ১০ কনটেইনার তামাক আটক icon জাপান সফর শেষে রাতে ফিরছেন প্রধানমন্ত্রী icon ইউনিক হোটেলের লভ্যাংশ ঘোষণা icon এস্কয়ার নিটের লভ্যাংশ ঘোষণা icon ভিএফএস থ্রেডের লভ্যাংশ ঘোষণা icon ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা icon বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীতে শ্রমিক আন্দোলন icon জিবিবি পাওয়ারের লভ্যাংশ ঘোষণা icon এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা icon হানিফের মৃত্যুদণ্ড, খান-আলী-আতার আমৃত্যু কারাদণ্ড icon সংকটে তাঁতশিল্প, বন্ধ প্রায় ১ লাখ তাঁত icon আইএমএফের ডিএমডি হচ্ছেন চীনা উপমন্ত্রী icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৫ icon অগ্নি সিস্টেমসের লভ্যাংশ ঘোষণা icon জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা
down of head

অতীত স্মরণ করলেন তিলোত্তমা

দিল্লির রাস্তায় শ্লীলতাহানির শিকার হয়েছেন ভারতের একাধিক তারকা। কেউ কেউ নিজেদের তিক্ত অভিজ্ঞতার কথা শেয়ারও করেছেন। এবার নিজের অতীতের এক ভয়ংকর অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিলোত্তমা সোম।

বর্তমানে বলিউডে যে কয়জন মেধাবী অভিনেত্রী রয়েছেন, তাদের মধ্যে অন্যতম তিলোত্তমা সোম।

বাঙালি এই অভিনেত্রী এখন বলিউডের নিয়মিত মুখ। সম্প্রতি হটারফ্লাইকে দেওয়া সাক্ষাৎকারে নিজের এক বেদনাদায়ক অভিজ্ঞতার কথা জানান তিলোত্তমা। যা তার মনে স্থায়ী প্রভাব ফেলেছিল।
সাক্ষাৎকারে তিলোত্তমা জানিয়েছেন, এক সন্ধ্যায় তিনি বাসের জন্য অপেক্ষা করছিলেন।

কিন্তু দুর্ভাগ্যবশত কোনো বাস তিনি পাচ্ছিলেন না। এদিকে রাতও হয়ে আসছিল। হঠাৎ একটি গাড়ি দাঁড়ায় তার সামনে। গাড়ি থেকে ছয়জন পুরুষ নেমে আসেন।
নিরাপত্তার জন্য স্বাভাবিকভাবেই তাদের থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে নেন তিলোত্তমা। আর তার পরেই অভিনেত্রীকে টার্গেট করেন ওই ছয় পুরুষ।
তিলোত্তমা আরো বলেন, এরপরই তারা আমাকে মৌখিকভাবে হেনস্তা শুরু করেন। কেউ কেউ ওদের মধ্যে পাথর ছোড়ে আবার কেউ কেউ খারাপ নামে ডাকতে থাকে। তিলোত্তমা আরো একটু দূরে সরে যান।

এরপরই তিনি বুঝতে পারেন, তাকে এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে হবে। কিন্তু তিলোত্তমা এটাও বুঝতে পারেন, তিনি যদি দৌড়ান তাহলে তারা পিছু নেবে। বাধ্য হয়ে রাস্তার মাঝে এসে দাঁড়ান তিলোত্তমা। কিন্তু কোনো গাড়িই দাঁড়াচ্ছিল না। অবশেষে দেখেন একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ির সামনের আসনে গিয়েই বসেন তিনি। কিন্তু বুঝতে পারেননি, তার জন্য আরো বিপদ অপেক্ষা করছে।
অভিনেত্রী জানান, ওই গাড়িতে মেডিক্যাল সংক্রান্ত চিহ্ন ছিল। তিলোত্তমা ভেবেছিলেন চিকিৎসক যখন তখন ভালোই হবে। তিনি গাড়িতে উঠে সামনের সিটে বসেন। কিন্তু এরপরই চালকের আসনে থাকা ওই ব্যক্তি নিজের প্যান্টের চেন খুলে ফেলে। তিলোত্তমা বুঝতে পারেন তার সঙ্গে কী হতে চলেছে। ওই ব্যক্তি আমার হাত আঁকড়ে ধরে। এরপরই আমি খুব জোরে অজান্তেই ওই ব্যক্তিকে মেরে দিই। যার ফলে ওই ব্যক্তি গাড়ি থামাতে বাধ্য হয় এবং নিজেই আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলে। এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত বাঙালি অভিনেত্রী। সেই ঘটনার স্মৃতি আজও তার কাছে বিভীষিকাময়, আতঙ্কের।

তিলোত্তমাকে সর্বশেষ দেখা গেছে ‘ত্রিভুবন মিশ্র : সিএ টপার’ চলচ্চিত্রে। বিন্দি জৈনের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। এ ছাড়া জিতেন্দ্র কুমারের সঙ্গে কোটা ফ্যাক্টরির সর্বশেষ সিজনেও অভিনয় করেছেন তিলোত্তমা।

এন এস

সম্পর্কিত খবর