শিরোনাম
icon ২০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করবে আইডিআরএ icon কম‌লো সোনার দাম icon একদিনেই ট্রিলিয়ন ডলার উধাও মার্কিন বাজারে icon হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু icon রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান icon শীতের সবজিতে স্বস্তি, মাছ-মাংসে বাড়তি খরচ icon যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমল ৪.৫ শতাংশ icon ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা icon ৯ নভেম্বর বসছে মজুরি বোর্ডের দ্বিতীয় সভ icon হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১৩৯৬ icon প্রিমিয়াম জালিয়াতি, কার্গো বীমায় নিষিদ্ধ বিজিআইসি icon সাবেক মন্ত্রীসহ শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা icon লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার icon দর বৃদ্ধির শীর্ষে জাহিন স্পিনিং icon দরপতনের শীর্ষে ইস্টার্ন লুব্রিকেন্টস ব্লেন্ডার্স icon চুলের সাজে তরুণীর রূপে পূর্ণিমা icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ১,৫৯৬ icon যেসব এলাকায় জমায়েত নিষিদ্ধ ঘোষণা ডিএমপির icon শেখ হাসিনাকে ট্রাভেল পাস নয়: হুমায়ুন কবির icon ৩ মাসের জন্য বন্ধ গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্সের ব্যবসা icon দুলামিয়া কটনের পর্ষদ সভা ১১ নভেম্বর icon ইন্ট্রাকোর পর্ষদ সভার নতুন তারিখ ১০ নভেম্বর icon সূচকের উত্থানে লেনদেন ৬৪৫ কোটি টাকা icon ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ icon আশুলিয়ায় ৩৫ কারখানায় ছুটি ঘোষণা
down of head

৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার (১৫ অক্টোবর) রাতে এ তথ্য জানিয়েছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার আউকপাড়ার আব্দুস সাত্তারের ছেলে রেজাউল করিম (৪৩) ও তার ছেলে আব্দুর রহমান (২১)।

এজাহার সূত্রে জানা যায়, গত ১২ অক্টোবর বিকেলে প্রতিবেশী রেজাউল করিম ছাদে শিশুর স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা করে। এর আগে গত ৬ আগস্ট একইভাবে ছাদে রেজাউল করিমের ছেলে আব্দুর রহমান ধর্ষণের চেষ্টা করে। ভয়ে এতদিন শিশু মেয়েটি কিছু বলেনি। মেয়ে শিশুর মানসিক অবস্থা দেখে পরিবার জানতে চাইলে বিষয়টি খুলে বলে।

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, মেয়েটি ভয়ে আতঙ্কিত থাকত। সন্দেহ হলে শিশুকে জিজ্ঞেস করলে এসব ঘটনা জানায়। পরে আশুলিয়া থানায় ১৪ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে অভিযুক্ত বাবা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর