শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

সেই গৃহবধূ দেখা পেলেন শাকিব খানের

 

‘শুটিং দেখতে না পেরে’ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার যে গৃহবধূ ‘আত্মহত্যার চেষ্টা’ করেছিলেন তিনি দেখা পেয়েছেন ঢাকাই সিনেমার শীর্ঘ নায়ক শাকিব খানের। আজ শুক্রবার বিকেল চারটার দিকে সেই গৃহবধূর পুরো পরিবার এসেছিলেন কিং খানের শুটিং দেখতে।

এ সময় শাকিব খানসহ পুরো শুটিং ইউনিট বেশ কিছু সময় কাটান সেই পরিবারের সঙ্গে। শাকিব খান ওই গৃহবধূর সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।

এনটিভি অনলাইনকে এই খবর নিশ্চিত করে শুক্রবার সন্ধ্যায় শাকিব খান বলেন, ‘ঘটনাটি শুনে আমার খুব খারাপ লেগেছিল; সেকারণে তাঁর সঙ্গে দেখা করানোর জন্য টিমকে বলেছিলাম। আজ পুরো পরিবারসহ এসেছিল ওই নারী। কিছু সময় পার করেছি উনার পরিবারের সঙ্গে; ভালো লেগেছে।’

ভক্তদের সতর্কবার্তা দিয়ে শাকিব খান আরও বলেন, ‘যা হয়েছে হয়েছে। সামনে যেন এমন আর কোন ঘটনা না ঘটে। সবার আগে জীবন, এমন পাগলামি যেন আর কোন ভক্ত না করে সেই অনুরোধ রইল আমার। ভক্তরা সারাজীবন ভালোবাসবে; আমিও তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।’

গেল ১১ অক্টোবর গুনারীতলা ইউনিয়নের বাকুরগ্রামের ইয়াসিনের স্ত্রী শাকিব খানের ‘শুটিং দেখতে না পেরে আত্মহত্যার চেষ্টা’ করেন। জামালপুরের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়।

এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথম বার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি।

শাকিব-পূজা ছাড়াও সিনেমাতে অভিনয় করছেন আজিজুল হাকিম, ফজলুর রহমান বাবুসহ অনেকে। গান করছেন কুমার বিশ্বজিৎ, হাবিব ওয়াহিদ, কণাসহ অনেকে।

সম্পর্কিত খবর