শিরোনাম
icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর
down of head

৯৯৯ নম্বরে ৫৮ লাখ মানুষকে সহায়তা: আইজিপি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী বলেছেন ৯৯৯ হেল্প লাইনের মাধ্যমে আমরা ২ বছরে ৫৮ লাখ মানুষকে সহায়তা দিতে পেরেছি।

শুক্রবার (২৯ নভেম্বর) রাজধানীর গুলশানের শহীদ তাজউদ্দিন আহমেদ মেমোরিয়াল পার্কে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত “সবাই মিলে সবার ঢাকা, নারী পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, গত দুই বছরে ৯৯৯ হেল্প লাইনে সর্বমোট ২ কোটির অধিক লোক কল করে সহায়তা চেয়েছেন‌। যার মধ্যে ৪০ শতাংশ ছিল নারী। এরমধ্যে আমরা ৫৮ লাখ লোককে সহায়তা দিতে পেরেছি। এটা বাংলাদেশ পুলিশের জন্য অনেক বড় একটা সাফল্য।

পুলিশ প্রধান আরো বলেন, আমরা জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছি। আমরা নিরাপদ দেশ, নিরাপদ জাতি, নিরাপদ নারী পুরুষ সমাজ গড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

নারী-পুরুষ সমতা বিষয়ে তিনি বলেন, দেশে পুরুষ পুলিশ সদস্যর সাথে সাথে নারী পুলিশ সদস্য সংখ্যা দিন দিন বাড়ছে। ট্রাফিক, বিশেষ বাহিনী, ছাড়াও বিদেশেও আমাদের নারী পুলিশ সদস্যরা সুনামের সাথে কাজ করছেন। বর্তমানে ১৫০ জন নারী পুলিশ সদস্য কঙ্গোতে নিয়োজিত রয়েছেন। একটা দেশকে এগিয়ে নিতে হলে নারী-পুরুষ সবার সমান ভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, ক্রিকেটার সাকিব আল হাসান, অপরাজিতা হক (এমপি), নাহিদ ইজহার খান (এমপি )সহ অন্যান্যরা।

সম্পর্কিত খবর