শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

৬০ শতাংশ নারী উদ্যোক্তার অংশগ্রহণে থাকছে ৩১১টি প্রতিষ্ঠান

আগামী ৫ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে নবম জাতীয় এসএমই পণ্য মেলা। দেশীয় পণ্যের প্রচার এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে আট বছর ধরে আয়োজন হয়ে আসছে এ মেলা। ৬০ শতাংশ নারী উদ্যোক্তার অংশগ্রহণে আয়োজিত এ মেলা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পক্ষে চার বিজয়ী প্রতিষ্ঠানের হাতে তুলে দেয়া হবে ‘এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২১’।

এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব জাকিয়া সুলতানা, এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. মো. মফিজুর রহমান।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় এ মেলায় কোনো বিদেশী পণ্যের প্রচার বা বেচা-কেনা থাকবে না। মেলায় অংশ নেয়া ৩১১টি প্রতিষ্ঠানের জন্য থাকছে ৩২৫টি স্টল। দেশীয় উৎপাদনকারী, সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলায় প্রদর্শন ও বিক্রয়ের সুযোগ পাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য প্রচার, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের সহজ অর্থায়ন, নারী-উদ্যোক্তা উন্নয়ন, প্রযুক্তি ও ক্লাস্টার উন্নয়নের ওপর থাকবে চারটি সেমিনার। ১২ ডিসেম্বর মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্প মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হচ্ছে এ মেলা। এতে দেশে উৎপাদিত লাইট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক সামগ্রী, প্লাস্টিক, আইটি, পাটজাত, চামড়াজাত, খাদ্য ও কৃষি প্রক্রিয়াজাত, হারবাল/অর্গানিক, হ্যান্ডিক্রাফট, ফ্যাশন ডিজাইন, জুয়েলারিসহ বিভিন্ন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দেশীয় বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করা হবে।

সম্পর্কিত খবর