শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

৬০২ কোটি টাকা দিতে শেভরনকে হাইকোর্টের নির্দেশ

তেল-গ্যাস উত্তোলনকারী যুক্তরাষ্ট্রভিত্তিক কোম্পানি শেভরনকে তাদের লভ্যাংশ থেকে ৬০২ কোটি টাকা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের দেয়ার নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেন হাইকোর্ট। রায়ে প্রতিষ্ঠানটির ৬শ’ কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের মধ্যে সমভাবে বণ্টন করার নির্দেশ দেয়া হয়।

কোম্পানির ঢাকা ও সিলেট কার্যালয়ে কর্মরত ৫৩১ জন কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকের করা এক রিট আবেদনে তিন বছর আগে জারি করা রুল নিষ্পত্তি করে সোমবার (৪ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী ব্যারিস্টার ওমর সাদাত, ব্যারিস্টার আবির আব্বাস চৌধুরী ও ব্যারিস্টার আয়েশা। শেভরনের পক্ষে ছিলেন ড. নাইম আহমেদ।

রায়ের পর ব্যারিস্টার ওমর সাদাত সাংবাদিকদের বলেন, শ্রম আইন- ২০০৬ অনুযায়ী কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের মধ্যে বণ্টন করতে হবে। কিন্তু শেভরন ২০০৬ থেকে ২০১৩ সাল পর্যন্ত কোনো লভ্যাংশ কর্মকর্তা-কর্মচারী-শ্রমিকদের দেয়নি।

এ কারণে রিট আবেদন করা হয়। ইতোমধ্যে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শেভরনের একটি সমঝোতা চুক্তি হয়েছে। শেভরন টাকা দিতে রাজি হয়েছে। এটা আদালতকে জানানো হয়েছে। এ অবস্থায় আদালত রায় দেন।

সম্পর্কিত খবর