down of head

১০ কোটি ৬৩ লাখ টাকা দাবি পরিশোধ গার্ডিয়ান লাইফের

 

খুলনা বীমা মেলায় ১০ কোটি ৬৩ লাখ ১৬ হাজার ৩৮৩ টাকা বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। আন্তর্জাতিক উন্নয়নমূলক সংস্থা ব্রাক’র সঙ্গে ক্ষুদ্রবীমা চুক্তি অনুসারে এই বীমা দাবি পরিশোধ করা হয়।

শুক্রবার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বীমা দাবির এ চেক হস্তান্তর করেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।

অনুষ্ঠানে আইডিআরএ চেয়রম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী; খুলনা বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার; আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মো. হুমায়ুন কবির; আইডিআরএ সদস্য গকুল চাঁদ দাস, বোরহান উদ্দিন আহমেদ ও ড. এম মোশাররফ হোসেন; বিআইএফএ’র প্রেসিডেন্ট এবং পপুলার লাইফের সিইও বি এম ইউসুফ আলী, গার্ডিয়ান লাইফের সিইও এমএম মনিরুল আলম ও হেড অব মার্কেটিং রুবায়েত সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর