শিরোনাম
icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার
down of head

হেমা মালিনীর গালের সাথে সড়কের তুলনা করে ক্ষমা চাইলেন মন্ত্রী

বলিউডের ‘ড্রিম গার্ল’ খ্যাত হেমা মালিনীর গালের মতো সড়কের তুলনা করে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন মহারাষ্ট্রের মন্ত্রী গুলাবরাও প্যাটেল। শিবসেনা মন্ত্রী গুলাবরাও প্যাটেল মহারাষ্ট্রের বোদওয়াদ নগর পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রার্থীর সমর্থনে একটি জনসভায় যোগ দিয়েছিলেন। সেখানেই বক্তব্য রাখার সময় নিজের কেন্দ্র জলগাঁওয়ের উন্নয়ন দেখতে যাওয়ার আহ্বান জানান।

মন্ত্রী গুলাবরাও প্যাটেল বলেন, ‘৩০ বছর ধরে যারা বিধায়ক রয়েছেন, তারা আমার কেন্দ্রে এসে রাস্তাঘাটের অবস্থা দেখে যান। যদি হেমা মালিনীর গালের মতো ঝকঝকে না হয়, তাহলে আমি পদত্যাগ করব।’

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাজ্যসভার সদস্য হেমা মালিনী বলেছেন, ‌‘যদি সাধারণ মানুষ এমন মন্তব্য করে তাহলে কিছু করার থাকে না। কিন্তু কোনো বিধায়ক বা সংসদের সঙ্গে জড়িত কারও মুখে এমন মন্তব্য মানায় না। এমন ধরনের মন্তব্যে কোনো নারীকে জড়ানো উচিত নয়।’ এমন মন্তব্যের জন্য ক্ষমাও আশা করেন না হেমা মালিনী। তিনি জানিয়েছেন, এসবে তিনি পাত্তা দিতে চান না।
মন্তব্য ভাইরাল হওয়ার পরেই মহারাষ্ট্রের মহিলা কমিশনের সভানেত্রী রুপালী চাকানকার মন্ত্রীকে ক্ষমা না চাইলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেন। ক্ষমা চেয়ে মন্ত্রী বলেছেন, ‘আমি কাউকে আঘাত করে এ কথা বলতে চাইনি। তবে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইছি।’

সম্পর্কিত খবর