শিরোনাম
এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দাম
down of head

হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সরকার

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষনিক খোঁজ খবর রাখছেন। আর্তমানবতার সেবায় সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যে রংপুরের পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত ১৮টি বাড়ি পুনর্নিমাণ করা হয়েছে ।

শনিবার বিকেলে সংসদ ভবনস্থ স্পিকারের কার্যালয়ে নারায়ণগঞ্জের শীর্ষ ব্যবসায়ী ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এ সব কথা বলেন। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নেতৃত্বে প্রতিনিধিদল স্পিকারের নিকট পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের জন্য ৫০লাখ টাকার চেক হস্তান্তর করেন। এসময় স্পিকার পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য নারায়ণগঞ্জের প্রতিনিধিদলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রতিনিধি দলে ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল প্রমুখ।

এ সময় সংসদ সদস্য শামীম ওসমান বলেন, পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা একটি হৃদয়বিদারক ঘটনা। এ ঘটনার জন্য দায়িদের শাস্তির আওতায় আনা হবে। তিনি বলেন, মানবতার চেয়ে বড় কিছু নেই। তাই ক্ষতিগ্রস্তদের সহায়তায় সকলকে এগিয়ে আসতে হবে। দ্রুততম সময়ের মধ্যে পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্পিকারকে ধন্যবাদ জানান তিনি।

সম্পর্কিত খবর