শিরোনাম
icon আজ স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা
down of head

হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

বাঁচার জন্য হাঁটা আর হাঁটতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেছে আমির হোসেন (৭০) নামে এক অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে চিলাহাটি রকেট ট্রেনটি পার্বতীপুর রেলওয়ে স্টেশনে ঢোকার সময় পাওয়ার হাউস কলোনি কবরস্থান সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি শহরের প্রাণকেন্দ্র ইসলামপুরে।

এ বিষয়ে কোনো আপত্তি না থাকায় রেলপুলিশ মৃতের ভাই শাহিন আলমের কাছে লাশ হস্তান্তর করেছে।

জানা গেছে, শহরের বাড়িতে জানাজা শেষে গ্রামের বাড়ি পলাশবাড়ী ইউনিয়নের চকমুসায় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।

এ ব্যাপারে জিআরপি থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, বেখেয়ালবশত লাইনের ধার দিয়ে হাঁটার সময় এ দুর্ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।

এদিকে পার্বতীপুরে লালমনিরহাট কমিউটার ট্রেন লাইনচ্যুত হয়েছে। পার্বতীপুর রেলস্টেশন থেকে ছেড়ে রংপুর যাওয়ার উদ্দেশে ৬২নং ডাউন লালমনিরহাট কমিউটার ট্রেন বৃহস্পতিবার দুপুরে স্টেশন অদূরবর্তী লেভেল ক্রসিংয়ে লাইনচ্যুত হয়ে পড়ে যায়। এতে ওই রুটে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

এ ব্যাপারে স্টেশনমাস্টার শওকত আলীর সঙ্গে কথা হলে তিনি জানান, ট্রেন লাইনচ্যুতির কারণ টেকনিক্যাল ও প্রকৌশলগত ব্যাপার। ইতোমধ্যে একটি কমিটি করা হয়েছে তারা তদন্তপূর্বক রিপোর্ট দেবেন।

সম্পর্কিত খবর