শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভারতে ধরা পড়ল ওমিক্রন

করোনা ভাইরাসের নতুন রূপ ওমিক্রন এবার ভারতেও ধরা পড়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশটির কর্নাটকে দুইজনের দেহে এই ভাইরাস মিলেছে। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে একজন পুরুষ এবং একজন মহিলা। তাদের বয়স যথাক্রমে ৬৬ এবং ৪৬। আক্রান্তদের কনট্যাক্ট ট্রেসিংও করা হয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যে দুইজনের দেহে ওমিক্রন ধরা পড়েছে তারা বিদেশি নাগরিক। এই দুইজনের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে টেস্ট করা হয়েছে। আক্রান্তদের গুরুতর কোনো লক্ষণ নেই জানিয়ে মন্ত্রণালয় এই ঘটনায় আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে। তবে ভারত সরকার নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

ভারতের যুগ্মসচিব আগরওয়াল এক টুইট বার্তায় জানিয়েছেন, এখন পর্যন্ত ওমিক্রনের যে সব রোগীর সন্ধান মিলেছে সকলেরই মৃদু উপসর্গ ধরা পড়েছে। সংক্রমণে মারাত্মক কোনো উপসর্গের কথা এখন পর্যন্ত শোনা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কোভিডের এই নতুন রূপের প্রকৃতি নিয়ে গবেষণা করছে।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হয়। সৌদি আরবসহ এখন পর্যন্ত ২২ দেশে ছড়িয়েছে মহামারি করোনার এই ধরন।

বিজ্ঞানবিষয়ক সাময়িকী নেচারের অনুসারে, ওমিক্রন ধরন প্রথম আফ্রিকার দেশ বতসোয়ানায় শনাক্ত হয়। এরপর করোনার এই ধরন আফ্রিকার আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়ে। এই দেশগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, কানাডা, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হংকং, ইসরায়েল, ইতালি, জাপান, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সুইডেন, যুক্তরাজ্য, নাইজেরিয়া।

নতুন ধরন ছড়ানো শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করছে বিভিন্ন দেশ।

সিএনএনের খবরে বলা হয়েছে, এই রেজিমেন্টের বিস্তার ঠেকাতে কমপক্ষে ৭০টি দেশ ও অঞ্চল আফ্রিকার বেশ কয়েকটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ওমিক্রন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যারা আগে করোনায় আক্রান্ত হয়েছেন, তারাও ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। যদিও কতটা সংক্রামক তা এখনও স্পষ্ট নয়। আরটি-পিসিআর পরীক্ষা এই রূপকে দ্রুত ধরতে সক্ষম বলে জানিয়েছে ডব্লিউএইচও।

এই ভাইরাসের ওপর কোভিড টিকার কার্যকারিতা কতটা তা জানার জন্য গবেষণা চলছে বলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে।

সম্পর্কিত খবর