শিরোনাম
icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু এগ্রোর প্রথম প্রান্তিক প্রকাশ icon গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, বন্ধ যান চলাচল icon রিয়াদ-দাম্মামের ১৮৯ ফ্লাইট বাতিল icon কমল সোনার দাম
down of head

সংঘর্ষ-বোমা বিস্ফোরণ মামলায় মাদারীপুরে আসামি অর্ধশতাধিক

পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের কালকিনি উপজেলায় দুগ্রুপের সংঘর্ষ ও শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনায় অর্ধশতাধিক লোকজনকে আসামি করে মামলা হয়েছে।

রোববার সকালে আপাং কাজী গ্রুপের পক্ষ থেকে শাহিনুর বেগম নামে এক নারী বাদী হয়ে কালকিনি থানায় মামলাটি করেন।

এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্ব এনায়েতনগর এলাকার কালাই সরদারের চর গ্রামের ভুলু খানের ছেলে মিরাজ খানের সম্প্রতি বাম পা কেটে নিয়ে যায় স্থানীয় আপাং কাজীর লোকজন। এ ঘটনায় মিরাজ খানের ভাই কালাম খান বাদী হয়ে কালকিনি থানায় আপাং কাজীসহ ৩৫ জনকে আসামি করে একটি মামলা করেন। এতে ক্ষিপ্ত হয়ে পা কাটা মামলার বাদীর চাচা একই এলাকার তিতাই খানের ছেলে লিয়াকত খানের দুই পা গত মঙ্গলবার দুপুরে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে দেয় আসামিরা।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। এর জের ধরে পুনরায় শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে করে স্থানীয় মেরাজুল কাজী (১৯), মো. শহিদুল কাজী (৩৫), জাহাঙ্গীর বেপারি (৬৫), সুমন তালুকদার (৩০) ও সারমিনসহ (২৬) প্রায় ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখানে মেরাজুল কাজী, মো. শহিদুল কাজী ও জাহাঙ্গীর বেপারির অবস্থার অবনতি হলে তাদের ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় রোববার আপাং কাজী গ্রুপের পক্ষ থেকে শাহিনুর বেগম নামে এক নারী বাদী হয়ে কালকিনি থানায় একটি মামলা করেন। এ মামলার পর ওই এলাকা পুরুষশূন্য হয়ে পড়ে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. ইশতিয়াক আশরাফ রাসেল গণমাধ্যমকে বলেন, পূর্ব এনায়েত নগরে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। থানায় একটি মামলা হয়েছে। আসামিদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর