শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

লাখ টাকার পোশাকে রেড হট প্রিয়াঙ্কা

সাবেক বিশ্বসুন্দরী ও বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রায়ই দামি সাজের কারণে উঠে আসেন আলোচনার আলোয়। প্রিয়াঙ্কা যা-ই পরেন, ফ্যাশন পুলিশদের নজর এড়ায় না। এবারও নজর কাড়লেন পিসি।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের খবর, প্রিয়াঙ্কার কথা বলার ধরন থেকে স্টাইল সেন্স—সবই যেন অনুসরণ করার মতো। আর তাই কোটি ভক্ত তাঁর। হোক সে অ্যাওয়ার্ড শো অথবা লালগালিচা, প্রিয়াঙ্কার ঘর থেকে বের হওয়া মানেই পাপারাজ্জিদের অনুসরণ। আর ফ্যাশন পুলিশদের মনোরঞ্জনে কখনও ব্যর্থ হননি এই বলি-হলি ডিভা।

এবার পিসি বেশ দামি পোশাক পরে আলোচনায়। তাঁর রেড হট স্যুট আর চাহনি কেউ এড়াতে পারবে না। প্রিয়াঙ্কা পরেছেন সার্জিও হাডসন’স ফল-২০২১ কালেকশনের ব্লেজার ও ট্রাউজার। কোমরে লাল সরু লেদার বেল্ট। তাকালেই বুঝবেন, একেবারে বস লেডি। কিন্তু এই পোশাকের দাম কত জানেন?

জ্যাকেটের দাম দেড় হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় এক লাখ ২৯ হাজার টাকার বেশি। ট্রাউজারের দাম ২৬১.২৫ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় ২২ হাজার টাকার বেশি। আর তাঁর বেল্টের দাম ২৫ হাজার টাকার মতো। সব মিলিয়ে এক লাখ ৭৬ হাজার টাকার বেশি।

এবার কাজের প্রসঙ্গে আসা যাক। প্রিয়াঙ্কা চোপড়া এখন বলিউডের চাইতে হলিউডে কাজ করছেন বেশি। তাঁকে আগামীতে ‘সিটাডেল’, ‘টেক্সট ফর ইউ’ ও ‘ম্যাট্রিক্স ফোর’ সিনেমায় দেখা যাবে। প্রিয়াঙ্কা এখন লন্ডনে রয়েছেন।

সম্পর্কিত খবর