শিরোনাম
icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ
down of head

রেকর্ড খাদ্যশস্য উৎপাদনের পথে অস্ট্রেলিয়া

বসন্তের অনুকূল আবহাওয়ার ওপর দাঁড়িয়ে চলতি মৌসুমে রেকর্ড খাদ্যশস্য উৎপাদন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। সম্প্রতি অস্ট্রেলিয়ার কৃষি, পানি ও পরিবেশবিষয়ক বিভাগ (অ্যাবারেস) জানায়, ২০২১-২১-এর শীত মৌসুমে ৫ কোটি ৮৪ লাখ টন খাদ্যশস্য উৎপাদন করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। খবর ওয়ার্ল্ড গ্রেইন।

অ্যাবারেস জানায়, চলতি মৌসুমে রেকর্ড ৩ কোটি ৪৪ লাখ টন গম উৎপাদন হতে যাচ্ছে। গত মৌসুমের চেয়ে কিঞ্চিত বেশি হলেও তা খরাময় ২০১৮-১৯ ও ২০১৯-২০ মৌসুমের প্রায় দ্বিগুণ।

অ্যাবারেসের নির্বাহী পরিচালক জ্যারেড গ্রিনভিল জানান, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া প্রদেশে সর্বকালের সর্বোচ্চ ফলন এবং নিউ সাউথ ওয়ালেসে দ্বিতীয় সর্বোচ্চ ফলনে জাতীয় উৎপাদনের রেকর্ড হচ্ছে। অন্যান্য প্রদেশেও গড়পড়তার চেয়ে অধিক ফসল উৎপাদন হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, চলতি মৌসুমে যব উৎপাদন হতে পারে ১ কোটি ৩৩ লাখ টন, যা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া ক্যানোলা উৎপাদন হতে পারে রেকর্ড ৫৭ লাখ টন। তবে অন্যান্য ফসলের জন্য কিছু দুঃসংবাদও রয়েছে।

গ্রিনভিল জানান, গত নভেম্বরে কয়েক দফা ভারি বৃষ্টিপাতের ফলে নিউ সাউথ ওয়ালেস ও কুইন্সল্যান্ডের বেশকিছু অংশে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া নিউ সাউথ ওয়ালেসের উত্তরাঞ্চল ও মধ্য অংশে বন্যায় কিছু ফসল নষ্ট হয়েছে, যা রাজ্যের মোট ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব রাখবে।

 

সম্পর্কিত খবর