শিরোনাম
icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ
down of head

মাস্টারকার্ড এক্সিলেন্সের তিনটি অ্যাওয়ার্ড পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড

সম্প্রতি অনুষ্ঠিত মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২১-এ তিনটি পুরস্কার পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। অ্যাওয়ার্ডগুলো হলো এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (দেশীয়) ২০২০-২১, এক্সিলেন্স ইন মাস্টারকার্ড ক্রেডিট বিজনেস (আন্তর্জাতিক) ২০২০-২১ ও এক্সিলেন্স ইন মাস্টারকার্ড কন্টাক্টলেস ২০২০-২১।

মাস্টারকার্ড এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. খুরশিদ আলম। গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ফিনটেক পার্টনার, বিশিষ্ট ব্যক্তিরাসহ দেশের বিভিন্ন মার্চেন্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও রিটেইল ব্যাংকিংয়ের প্রধান সাব্বির আহমেদ বলেন, বাংলাদেশে প্রথম ক্রেডিট কার্ড চালুর মাধ্যমে শুরু থেকেই আমরা ব্যাংক খাতে অগ্রণী ভূমিকা পালন করে আসছি। আমাদের ক্লায়েন্টদের চাহিদা অনুযায়ী আমরা ক্রেডিট কার্ডের অফারগুলোকে বিস্তৃত পরিসরে সাজিয়েছি। আমি সত্যি আনন্দিত এ চ্যালেঞ্জিং বছরেও আমরা আবারো আমাদের কাজের শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছি। এ অর্জনে আমাদের ক্লায়েন্ট, নিয়ন্ত্রক ও বৃহত্তর ইকোসিস্টেমের যথেষ্ট ভূমিকা রয়েছে।

 

সম্পর্কিত খবর