শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১) সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪) মাদক ও অস্ত্র কারবারি বলে জানিয়েছে র‌্যাব। আজ সোমবার ভোর রাতে রাজধানীর খিলক্ষেত থানাধীন স্বদেশ প্রোপার্টি এলাকায় একদল মাদক ও অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে র‌্যাব ১-এর গুলিবিনিময়কালে ওই কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধে একজন র‌্যাব সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, দুটি শর্টগান, ১০টি কারতুজ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। এছাড়া ঘটনাস্থল থেকে প্রায় এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা, দুটি অস্ত্র, ৯টি মাদক ও একটি মারামারির মামলার খোঁজ পাওয়া গেছে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

সম্পর্কিত খবর