শিরোনাম
icon এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর icon সৃজনশীল শিল্পে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী icon টানা তৃতীয় দিনের মতো বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট icon ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ মৃত্যু, ভর্তি ১৮৯৮ icon ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ জনের মৃত্যু icon টেকসই প্যাকেজিংয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ শুরু icon আগাম শীতের সবজিতেও দামের উত্তাপ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৬৮৪ icon প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই icon আজ ৮১তম জাতিসংঘ দিবস icon বিশ্ববাজারে ৬ মাসের সর্বোচ্চে তেলের দাম icon ইউরোপে পোশাক রপ্তানিতে চাপে বাংলাদেশ icon রাজধানীর যেসব এলাকায় ৪ ঘণ্টা গ্যাস থাকবে না icon ১৪১ ফ্লাইট বাতিল, দুর্ভোগে ২১ হাজার ৯৩৩ যাত্রী icon আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাট icon ভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদান icon ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯ icon হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু icon ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭ icon এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার icon ইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশি icon শীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দাম icon কমল স্বর্ণের দাম icon ফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাস icon তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
down of head

গোপালগঞ্জে ডেঙ্গুতে স্বেচ্ছাসেবক লীগ সভাপতির মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল মামুন আলমের (৪২) মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আল মামুন সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের মৃত দাউদ মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহসিনউদ্দিন সিকদার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় এক সপ্তাহ যাবত ডেঙ্গু জ্বরে ভুগছিলেন আল মামুন। রবিবার সন্ধ্যায় তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

আজ সোমবার জোহরের নামাজের পর জানাজার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হবে বলেও তিনি জানান।

সম্পর্কিত খবর