শিরোনাম
icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর
down of head

মিউচ্যুয়াল ফান্ড বাড়াতে কমিশন কাজ করছে

মিউচ্যুয়াল ফান্ড সেক্টরে যা প্রয়োজন আইন সঙ্গত সব সমাধান দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। তিনি বলেন মিউচ্যুয়াল ফান্ড সেক্টরটা নিয়ে আমরা অনেক আশাবাদি। এ সেক্টর ভালো করার অনেক সুযোগ আছে। মিউচ্যুয়াল ফান্ডকে ১০ গুণ বাড়াতে কাজ করছে আমাদের কমিশন।

শনিবার বিশ্ব বিনিয়োগ সপ্তাহ-২০২১ উপলক্ষে অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচ্যুয়াল ফান্ডস (এএএমসিএমএফ) আয়োজিত এক ভার্চুয়াল ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, যারা মার্কেটে ভালো করছে এবং ভালো রিটার্ন দেয় তাদের আমরা সব সুযোগ সুবিধা দিবো। মিউচ্যুয়াল ফান্ড এখন অনেক ভালো করছে। আগের থেকে তারা এখন ভালো রিটার্ন দিচ্ছে। মিউচ্যুয়াল ফান্ডে এখন সমস্যা হচ্ছে প্রচার নাই।

তিনি আরো বলেন, ইন্ডিয়াতে মিউচ্যুয়াল ফান্ডের বিজ্ঞাপন দেয়। তারা প্রচার করে এবং ভালো এগিয়ে যাচ্ছে। আমাদেরকে এই ফান্ডকে এগিয়ে নিয়ে যেতে প্রচার কাজ বাড়াতে হবে। আমরা এই সেক্টরকে সুযোগ দিবো আপনারা এগিয়ে আসেন। এই সেক্টরকে এগিয়ে নিতে সবাই একসাথে কাজ করবো।

অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ব্যাংক এবং ফাইনান্স সেক্টর যেনো মনে না করেন ক্যাপিটাল মার্কেট বড় হলে আপনাদের সমস্যা হবে বরং ক্যাপিটাল মার্কেট বড় হলে আপনাদেরও ভালো হবে। দেশের ইকোনমিতে যারা রেগুলেটর আছে তারা যদি এক হয়ে কাজ করে তাহলে বাংলাদেশ খুব দ্রুত এগিয়ে যাবে।

 

 

সম্পর্কিত খবর