শিরোনাম
ডেঙ্গুতে ৪ মৃত্যু, ভর্তি ১,১৮১ জনমুন্নু সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবরসোনালী আঁশের বোর্ড সভা ২৯ অক্টোবরনিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবরবিশ্ববাজারে কমল তেলের দামএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সম্মতিচলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.২%ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিলমূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎ
down of head

ভুল করে প্রেমিকার ভাইয়ের ঘরে কড়া নাড়লেন প্রেমিক, অতঃপর…

নাটোরের গুরুদাসপুরে গভীর রাতে পরকীয়া প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে মনিরুল ইসলাম মনি নামে এক যুবক ধরা পড়েছেন। তাকে পিটিয়ে জখম করেছেন প্রেমিকার স্বজনরা। সোমবার (১৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিয়াঘাট ইউনিয়নের বিলহরিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত মনিরুল ইসলামের বাবা বাবর আলী বাদী হয়ে গুরুদাসপুর থানায় মামলা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুল ইসলাম মনির সঙ্গে বিলহরিবাড়ী এলাকার এক প্রবাসীর স্ত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সোমবার গভীর রাতে মনি ওই প্রেমিকার সঙ্গে দেখা করতে যান। কিন্তু ভুলবশত প্রেমিকার ভাইয়ের ঘরে কড়া নাড়েন প্রেমিক মনি। তারপর প্রেমিকার বাড়ির লোকজন মনিকে আটক করে পিটিয়ে জখম করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

প্রেমিকার ভাই বলেন, মনিরুল ইসলাম মনি অনৈতিক উদ্দেশ্য নিয়ে গভীর রাতে আমাদের বাড়িতে এসেছিলেন। আমার বোনের সঙ্গে মনির কোনো সম্পর্ক নেই।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুল মতিন ঢাকা পোস্টকে জানান, এ ঘটনায় মামলা করা হয়েছে। মামলার পর তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সম্পর্কিত খবর