শিরোনাম
গ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, ভর্তি ১৫১২হামে আরও ২ মৃত্যু, হাসপাতালে ১,০৩২৫৯২ কোটি টাকায় দুই কূপ খনন, মিলবে বিপুল গ্যাসখোলা পোলাও চাল ১০০ টাকা, প্যাকেটের দাম দ্বিগুণমাছ-সবজিতে স্বস্তি, কমেনি মুরগি-ডিমের দামপথের খাবার বিক্রিতেও নিবন্ধন বাধ্যতামূলকসাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণাপুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ কমছে, বাড়ছে অস্থিরতাকমল সোনার দামফাঁকা ঢাকা, সড়কে নেই যানজটগ্যাস-বিদ্যুৎ সংকটে চাপে পোশাক খাতজয়ার রূপে রোদ-গোলাপির ছোঁয়া
down of head

ভক্তদের নতুন সুখবর দিলেন শাবনূর

বর্তমানে ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন চিত্রনায়িকা শাবনূর। সেখান থেকেই ভক্তদের সঙ্গে যুক্ত থাকার জন্য খুলেছিলেন ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল। তবে ক’দিন যেতে না যেতেই এই তিন অ্যাকাউন্ট হ্যাকড হয়। সেসময় ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলেও ইউটিউব চ্যানেলটি হাতছাড়া হয় তার।

অবশেষে খুশির হাসি হাসলেন এই চিত্রনায়িকা। জানালেন, শুধু ইউটিউব ছাড়া নিজের অ্যাকাউন্টগুলোর পুরোপুরি নিয়ন্ত্রণ এখন তার হাতে। আর নতুন করে ইউটিউব চ্যানেলও চালু করবেন।

শাবনূর বলেন, ‘খুবই ভালো লাগছে যে, আমি আমার সোশ্যাল অ্যাকাউন্টগুলো ফিরে পেয়েছি। তবে ইউটিউব চ্যানেলটি খুইয়েছি। দুঃখ নেই। দ্রুতই নতুন ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের সামনে হাজির হবো।’

ইদানিং সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব হয়েছেন ৯০ দশকের জনপ্রিয় নায়িকা শাবনূর। সন্তান আইজানকে নিয়ে প্রায়ই হাজির হন নেটদুনিয়ায়। সঙ্গে আছে ইহান ও ইনাইয়া নামের আরও দুই খুদে ইউটিউবার।

উল্লেখ্য, ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘পাগল মানুষ’ সিনেমায় সবশেষ কাজ করেন শাবনূর। এটির কাজ অসমাপ্ত রেখে পরিচালক এম এম সরকার মারা গেলে বদিউল আলম বাকি কাজ শেষ করেন। এরপর বেশ কয়েকবার ফেরার কথা বললেও সিনেপর্দায় আর পাওয়া যায়নি এই চিত্রনায়িকাকে।

সম্পর্কিত খবর