শিরোনাম
icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম
down of head

ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান

ব্যাংক ঋণের বিপরীতে দেওয়া জামানত বা বন্ধকী সম্পত্তির মূল্যায়নের জন্য ১৩১টি যোগ্য প্রতিষ্ঠান ও কোম্পানির তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে তফসিলি ব্যাংকগুলোকে ঋণগ্রহীতাদের জামানত মূল্যায়নের কাজ এসব তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়।

সার্কুলারে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ নভেম্বর জারি করা ‘জামানত মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা কোম্পানির তালিকাভুক্তিকরণ নীতিমালা’ অনুযায়ী যাচাই-বাছাই করে ১৩১টি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে।

তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯৮টি ‘ক’ গ্রুপে এবং বাকি ৩৩টি ‘খ’ গ্রুপে রয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, তফসিলি ব্যাংকগুলো তাদের গ্রাহকদের নেওয়া বা নেওয়ার জন্য বিবেচনাধীন ঋণের বিপরীতে দেওয়া জামানতের মূল্য নির্ধারণের কাজ এসব তালিকাভুক্ত প্রতিষ্ঠানের মাধ্যমে করাতে পারবে। একই সঙ্গে জামানত মূল্যায়ন নিয়ে সময়ে সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা অন্যান্য নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, তালিকাভুক্তির মেয়াদ হবে তিন বছর। মেয়াদ শেষ হওয়ার অন্তত ছয় মাস আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পুনরায় তালিকাভুক্তির জন্য আবেদন করতে হবে।

তবে তালিকাভুক্তির শর্ত বা নীতিমালা যথাযথভাবে পালন না করলে তিন বছর পূর্ণ হওয়ার আগেই কোনো প্রতিষ্ঠানকে তালিকা থেকে বাদ দেওয়ার ক্ষমতা থাকবে বাংলাদেশ ব্যাংকের।

এ ছাড়া তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোকে প্রতি বছর ১৫ জানুয়ারির মধ্যে বার্ষিক প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৯(ক) ধারায় দেওয়া ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক । সার্কুলারটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

সম্পর্কিত খবর