শিরোনাম
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট-দোকানপাটভারত থেকে আনা ১৩৫ টন চালে মিলল বিষাক্ত উপাদানডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৯৯হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যুডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৭৭এনসিপির নতুন আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতারইউরোপ থেকে ফেরত ৩৫ বাংলাদেশিশীতের সবজি বাজারে, কমল কিছু পণ্যের দামকমল স্বর্ণের দামফলের চড়া দামে ক্রেতার নাভিশ্বাসতিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬দাম্মাম ও রিয়াদে ফের বিমানের ফ্লাইট স্থগিতগ্রীনভ্যালি এপার্টমেন্টের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিতবাসা ভাড়ার নামে ডেকে এনে বিজ্ঞানী সরোয়ারকে গলা কেটে হত্যার চেষ্টাসাইবার ঝুঁকিতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
down of head

বুয়েটের ভর্তি পরীক্ষা ও ক্লাস শুরুর তারিখ প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতকে ভর্তি পরীক্ষা শুরু হবে আগামী ২০ অক্টোবর থেকে। আর ক্লাস শুরু হবে ১৩ নবেম্বর। এ বছর বুয়েটে ভর্তি পরীক্ষার আগে অনুষ্ঠিত হচ্ছে ভর্তির প্রাক-নির্বাচনী পরীক্ষা। এরপর আয়োজন করা হবে চূড়ান্ত পরীক্ষার।

আজ বুধবার (১৩ অক্টোবর) বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।ড. মিজানুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ ও ২১ অক্টোবর প্রাক-নির্বাচনী পরীক্ষা নেওয়া হবে। আর চূড়ান্ত পরীক্ষা হবে ৬ নবেম্বর। তিনি বলেন, আগামী ১৩ নবেম্বর ক্লাস শুরু হবে। প্রথম এক সপ্তাহ অনলাইনে ক্লাস হবে। এরপর সবার দুই ডোজ টিকার বিষয়টি নিশ্চিত হওয়ার শর্তে সশরীরে ক্লাস শুরু হবে।

গত ২ সেপ্টেম্বর উপাচার্যদের সংগঠন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের বৈঠকে ২০ ও ২১ অক্টোবর বুয়েটের প্রাথমিক বাছাই ও ৬ নবেম্বর চূড়ান্ত পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরে তা একাডেমিক কাউন্সিলের বৈঠকে চূড়ান্ত হয়।

সম্পর্কিত খবর