শিরোনাম
icon বিমানবন্দরে স্বর্ণ-স্মার্টফোনসহ কোটি টাকার পণ্য জব্দ icon হামে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ১,৪১৯ icon শীতের সবজির বাজারে চড়া দাম, নতুন আলুর কেজি ১২০ টাকা icon কপ-৩১ শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী icon ৩৮১ কারখানা বন্ধ, চালু ২২টি: শিল্পমন্ত্রী icon ওমান-মালয়েশিয়া থেকে আসবে পাঁচ কার্গো এলএনজি icon মহেশখালীতে এলএনজি টার্মিনাল নির্মাণে চীনকে অনুমোদন icon ২০ লাখ টাকা ঋণের সুযোগ, আবেদন যেভাবে icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৯ কোটি টাকা icon রমজানে টিসিবির ট্রাকে পণ্য পাবেন ৪০ লাখ মানুষ icon সাইনপুকুর সিরামিকসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আলহাজ্ব টেক্সটাইলের প্রথম প্রান্তিক প্রকাশ icon সামিট পাওয়ারের প্রথম প্রান্তিক প্রকাশ icon ন্যাশনাল টিউবসের প্রথম প্রান্তিক প্রকাশ icon বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon সিগারেট তৈরির ৭ মেশিনের প্ল্যান্ট জব্দ icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪ icon মালয়েশিয়ায় প্রথম ধাপে ১১২ কর্মী পাঠাবে সরকার icon জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন তারেক রহমান icon আইসিবি’র প্রথম প্রান্তিক প্রকাশ icon জাহিন স্পিনিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon লোকসান থেকে মুনাফায় তিতাস গ্যাস icon আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রথম প্রান্তিক প্রকাশ icon কেডিএস এক্সেসরিজের প্রথম প্রান্তিক প্রকাশ icon রংপুর ফাউন্ড্রির প্রথম প্রান্তিক প্রকাশ
down of head

ভয়াবহ বন্যায় ১৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত

চীনের উত্তরাঞ্চলীয় শাঞ্জি প্রদেশে ভয়াবহ বন্যায় ১৭ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। গত সপ্তাহের প্রবল বন্যায় প্রদেশের ৭০টিরও বেশি জেলা ও শহরজুড়ে বাড়িঘর ভেঙে পড়ে এবং ভূমিধসের সৃষ্টি হয়।

ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এর আগে চীনের হেনান প্রদেশে বন্যায় ৩০০ জনেরও বেশি মানুষ মারা যান। এর তিন মাসেরও কম সময়ের মধ্যে দেশটিতে আবার বন্যা হলো। শাঞ্জি প্রদেশের বন্যা হেনানের চেয়েও ভয়াহব বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেশী হেবেই প্রদেশে একটি বাস নদীতে পড়ে তিনজন মারা গেছেন। ওই বাসের ৫১ জন যাত্রীর মধ্যে অন্তত ১১ জন এখনও নিখোঁজ।

ভারী বন্যার কারণে শাঞ্জি প্রদেশের বেশ কয়েকটি প্রাচীন স্মৃতিস্তম্ভ বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াকে কর্তৃপক্ষ জানায়, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে জরুরি ভিত্তিতে সরিয়ে নিয়ে পুনর্বাসন করা হয়েছে। এতে ১৭ হাজারের বেশি ঘরবাড়ি ধসে পড়েছে।

চীনা রাষ্ট্র পরিচালিত গ্লোবাল টাইমসের মতে, ভূমিধসের ফলে চারজন পুলিশ কর্মকর্তা মারা গেছেন। তবে অন্য হতাহতের তথ্য প্রকাশ করা হয়নি।

শাঞ্জির প্রাদেশিক রাজধানী তায়িইউয়ানে গত সপ্তাহের গড় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮৫ দশমিক ৬ মিলিমিটার। যদিও ১৯৮১ থেকে ২০১০ সাল পর্যন্ত অঞ্চলটিতে অক্টোবরে বৃষ্টিপাতের গড় ছিল ২৫ মিলিমিটার।

চীনের অন্যতম প্রধান কয়লা উৎপাদনকারী প্রদেশ শাঞ্জি। ভারী বন্যার কারণে সেখানকার খনি ও রাসায়নিক কারখানায় কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

সম্পর্কিত খবর