শিরোনাম
icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি icon ৪ দিন বন্ধ পদ্মা ব্যাংকের সব সেবা icon ১৮ দিনে পোশাক খাতে ৪২৮ মিলিয়ন ডলারের ক্ষতি icon বরিশালে পপুলার লাইফের চেক বিতরণ ও আলোচনা icon খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে বাংলাদেশ ব্যাংকের বহুমুখী উদ্যোগ icon হাম ও উপসর্গে ৯ জনের মৃত্যু, আক্রান্ত ১,২৩৮ icon পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই icon এম.এল. ডাইংয়ের এজিএম ২৪ ডিসেম্বর icon প্যারামাউন্ট টেক্সটাইলের পর্ষদ সভা ৩০ নভেম্বর icon ব্যাংক পর্ষদে মন্ত্রী-এমপি নিষিদ্ধের প্রস্তাব icon সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ১,২২০ কোটি icon মেডিকেল ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর icon শাসনগত ব্যর্থতার দায় শ্রমিকের নয়: সিপিডি icon ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৩৩৫ জন গ্রেপ্তার icon সমৃদ্ধ দেশ গড়তে এসএমই খাতের বিকল্প নেই: প্রধানমন্ত্রী
down of head

‘বুলবুল’ কেড়ে নিল ৫ প্রাণ

 

ঘূর্ণিঝড় বুলবুল’র আঘাতে এখন পর্যন্ত ৩ জন নিহত হয়েছেন। খুলনা জেলার দাকোপ ও দিঘলিয়ায় ১ জন করে, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জে ১ জন ও বরগুনা সদরে ১ জন ও সাতক্ষীরায় মৃত্যু বরণ করেছেন ১ জন।

খুলনা জেলার দাকোপ এলাকায় গাছ পড়ে নিহত হয়েছেন ১ জন। তার নাম প্রমীলা মণ্ডল (৫২)। তিনি দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মন্ডলের স্ত্রী। রাতে প্রমীলা মন্ডল দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাইক্লোন শেল্টারে ছিলেন। সারারাত থাকার পর সকাল ৯টা-সাড়ে ৯টার দিকে নিজের বাড়িতে যান। এরপর একটি গাছ তার ওপরে পড়লে মৃত্যু হয় প্রমীলার।

আবার খুলনার দিঘলিয়া উপজেলার গাছ পড়ে মৃত্যু হয়েছে আরেক জনের। সেনহাটি গ্রামের বাসিন্দা আলমগীর হোসেন সকাল ৯টার দিকে বাসার পাশে অবস্থান করছিলেন। এসময় একটি সজনে গাছ ভেঙে তার ওপরে পড়লে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই গাছ চাপায় একই গ্রামের আবদুর রহমান নামে এক ব্যক্তি আহত হয়েছেন।

এদিকে পটুয়াখালীর মির্জাগঞ্জে গাছের চাপায় আজ সকালে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃদ্ধ উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামের মৃত ইয়াসিন ফকিরের ছেলে। থানা পুলিশ জানায়, ঘরের ওপর গাছ পরে তার মৃত্যু হয়।

আর বরগুনা সদর উপজেলার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তার বাড়ি সদর উপজেলার বানাই গ্রামে।

সাতক্ষীরার গাবুরায় সকালে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফেরার সময় আবুল কালাম নামের এক ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সম্পর্কিত খবর