শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

বিস্ফোরণে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন, অন্ধকারে ডুবলো কাবুল

রহস্যময় বিস্ফোরণে বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে আফগানিস্তানের রাজধানী কাবুল। এতে অন্ধকারে ডুবে যায় গোটা শহর। ফলে জরুরি সেবা চালু রাখতে একমাত্র ভরসা হয়ে ওঠে জেনারেটরগুলো। খবর এএফপির।

এখন পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। তবে এটি যদি কোনো বিদ্রোহী গোষ্ঠীর হামলা হয়, তাহলে একসময় তালেবানের ব্যবহৃত কৌশলই এখন তাদের দিকে পাল্টা তীর হয়ে ফিরছে।

বৃহস্পতিবার ব্রেশনা পাওয়ার কোম্পানি তাদের গ্রাহকের পাঠানো এক বার্তায় বলেছে, কিছুক্ষণ আগে কাবুলের কালা মুরাদ বেগ এলাকায় বিস্ফোরণে একটি বৈদ্যুতিক পাইলন ধ্বংস হয়ে যাওয়ায় ২২০ কেভি আমদানি করা বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে কাবুলসহ কয়েকটি প্রদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিদ্যুতের জন্য আফগানিস্তান মূলত উত্তরাঞ্চলীয় প্রতিবেশী উজবেকিস্তান ও তাজিকিস্তানের ওপর নির্ভরশীল। ফলে আন্তঃদেশীয় বৈদ্যুতিক লাইনগুলো বিদ্রোহীদের কাছে অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়।

বিগত ২০ বছর মার্কিন সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে লড়াইয়েও এ ধরনের স্থাপনাগুলোতে নিয়মিত হামলা চালিয়েছে তালেবান। কিন্তু গত আগস্টে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সশস্ত্র এ গোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক হামলা চালাচ্ছে জঙ্গি সংগঠন আইএস।

ব্রেশনা জানিয়েছে, ঘটনাস্থলে প্রকৌশলীদের পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তারা সংযোগ মেরামতের কাজ শুরু করবেন। তবে শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত কাবুলে বিদ্যুৎ ফিরেছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

 

সম্পর্কিত খবর