শিরোনাম
icon ২২ দিনে এলো ২৯ হাজার কোটি টাকার প্রবাসী আয় icon ব্যাংক পর্ষদে থাকতে পারবেন না কর্মরত সচিবরা icon নগদ প্রশাসকের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা icon অগ্রণী ব্যাংকের নতুন এমডি নূর মোহাম্মদ icon বস্তি ও উপকূলীয় সুরক্ষায় বিশ্বব্যাংকের বড় উদ্যোগ icon দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল icon লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস icon দরপতনের শীর্ষে এএফসি অ্যাগ্রো বায়োটেক icon ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন icon কমল জ্বালানি তেলের দাম icon এসএমই মেলায় কেনাকাটায় ১০% ক্যাশব্যাক icon সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় কমেছে লেনদেন icon ১৬ ডিসেম্বর উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল icon দেশে খেলাপি ঋণ ছাড়াল ৬ লাখ কোটি টাকা icon দ্বিতীয়বার গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ icon ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২১ icon সূচকের উত্থানে চলছে লেনদেন icon সুইমস্যুট পর্বে ভিন্ন পথে মাহি, পাচ্ছেন প্রশংসা icon নগদ অ্যাপে বায়োমেট্রিক লগইন সুবিধা চালু icon বিমানবন্দরে যাত্রীর শরীরে ৪ কোটি টাকার স্বর্ণবার icon আবারও বাড়ল সোনার দাম icon বিমানবন্দরে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম icon ভেস্তে গেল কপ ৩১ সম্মেলন, চুক্তি ছাড়াই শেষ icon বেস্ট ইসলামী লাইফের ব্যবসা পরিকল্পনা সভা icon সফটওয়্যার জটিলতায় বন্ধ সঞ্চয়পত্র বিক্রি
down of head

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলো

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর বৈশ্বিক বাজারে তেলের দাম কমেছে। মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ঝুঁকি কিছুটা প্রশমিত হওয়ায় শুক্রবার তেলের বাজারে এই পতন দেখা যায়।

লন্ডন সময় সকাল ১০টা ১৬ মিনিটে (জিএমটি) ব্রেন্ট ক্রুডের দাম ৬৬ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬৪.৫৬ ডলার-এ নেমে আসে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ৬১ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০.৯০ ডলার-এ দাঁড়ায়।

এসইবি ব্যাংকের প্রধান পণ্য বিশ্লেষক বজারনে শিলড্রপ বলেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ায় বাজার কিছুটা স্বস্তি পেয়েছে।

এতে সুয়েজ খাল ও লোহিত সাগর দিয়ে তেলবাহী জাহাজ চলাচলের ঝুঁকিও কমবে বলে তিনি মন্তব্য করেন।

তবে সপ্তাহের হিসেবে ব্রেন্টের দাম এখনও প্রায় ১ শতাংশ বেড়ে আছে, আর ডব্লিউটিআই তুলনামূলকভাবে স্থিতিশীল। গত সপ্তাহে উভয় সূচকেই বড় ধরনের পতন দেখা গিয়েছিলো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজা যুদ্ধের প্রথম ধাপের যুদ্ধবিরতি চুক্তিতে সই করে। চুক্তি অনুযায়ী, ইসরাইল আংশিকভাবে গাজা থেকে সেনা প্রত্যাহার করবে এবং হামাস আটক সব ইসরাইলি বন্দি মুক্তি দেবে, বিনিময়ে ইসরাইলও শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

সম্পর্কিত খবর