শিরোনাম
icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon স্টাইল ক্রাফটের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বিবিএস ক্যাবলসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প স্থগিত icon সূচকের পতনে চলছে লেনদেন icon আবারও কমল সোনার দাম
down of head

বিশ্বজুড়ে করোনা জয়ীর সংখ্যা ২১ কোটি ৭২ লাখ ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। ভাইরাসটি প্রতিরোধে সারাবিশ্বে জোরকদমে চলছে টিকাদান কর্মসূচি। এর সুফলও পাওয়া যাচ্ছে।

করোনায় এখন পর্যন্ত গোটা বিশ্বে মৃত্যু হয়েছে ৪৮ লাখ ৮৯ হাজার মানুষের। আক্রান্ত হয়েছেন প্রায় ২৪ কোটি মানুষ। এর মাঝে ইতিবাচক খবর হচ্ছে, ইতোমধ্যে ২১ কোটি ৭২ লাখের বেশি মানুষ এই ভাইরাসকে জয় করেছেন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত করোনাভাইরাসে মারা গেছেন ৪৮ লাখ ৮৮ হাজার ৭২৭ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়েছে বিশ্বের ২৩ কোটি ৯৯ লাখ ৭ হাজার ৮০০ জন মানুষ। তবে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন অনেক মানুষ। এ পর্যন্ত করোনায় আক্রান্তের মধ্যে ২১ কোটি ৭২ লাখ ৪৬ হাজার ১৮৭ জন সুস্থ হয়ে উঠেছেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। পরে ১১ মার্চ, ২০২০ সালে করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

 

সম্পর্কিত খবর