শিরোনাম
ডেঙ্গুতে ৪ মৃত্যু, ভর্তি ১,১৮১ জনমুন্নু সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবরসোনালী আঁশের বোর্ড সভা ২৯ অক্টোবরনিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবরবিশ্ববাজারে কমল তেলের দামএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সম্মতিচলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.২%ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিলমূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎ
down of head

বাপ্পি-মোনালিসাকে নিয়ে দেবাশীষের ওয়েব ফিল্ম

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও পরিচালক উপস্থাপক দেবাশীষ বিশ্বাস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই দেবাশীষ ঘোষণা করলেন নতুন ওয়েব ফিল্ম বানানোর কথা। আর এই ওয়েবফিল্মে প্রথমবারের মতো জুটি গড়তে যাচ্ছেন বাপ্পী চৌধুরী ও মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মোজেজা আশরাফ মোনালিসা।

মোনালিসা দীর্ঘদিন ধরে আমেরিকার কুইন্সে স্থায়ীভাবে বসবাস করছেন। ‘ঢালিউড মিউজিক অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ড’-এ অংশ নিতে সম্প্রতি বাপ্পী চৌধুরী ও দেবাশীষ বিশ্বাস আমেরিকায় গিয়েছেন। সেখানে মোনালিসার সাথে তাদের এ বিষয়ে আলাপ হয়। এরপরই আসে নতুন এই ঘোষণা।

এ প্রসঙ্গে পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘এখানে (যুক্তরাষ্ট্র) এসেই হুট করে পরিকল্পনাটি মাথায় এলো। দেখলাম নায়ক-নায়িকা এখানেই আছেন। সময় নষ্ট না করে কাজ শুরু করে দিই! ছবির নাম এখনো ঠিক করি নি। তবে রোমান্টিক-থ্রিলার ধাঁচের গল্প।’

চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বলেন, ‘দেবাশীষ দাদার পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবিতে অভিনয় করেছি। দাদার কাছ থেকে নতুন প্রস্তাব পেয়ে রাজি হয়েছি। আশা করছি, দেশে ফেরার আগেই শুটিং শেষ হবে।’

ওয়েব ফিল্মটির গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। শুটিং প্রসঙ্গে জানা গেছে, বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত নায়ক বাপ্পী ও পরিচালক দেবাশীষ বিশ্বাস এই ওয়েব ফিল্মটির কাজ শেষ করেই দেশে ফিরবেন।

এদিকে কাজী হায়াত পরিচালিত ‘জয় বাংলা’ সিনেমায় কাজ করছেন বাপ্পী চৌধুরী। সম্প্রতি শেষ করেছেন আশরাফ শিশিরের পরিচালিত ‘৫৭০’ সিনেমার কাজ। মুক্তির অপেক্ষায় আছে দেবাশীষ বিশ্বাসের পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’।

সম্পর্কিত খবর