শিরোনাম
ডেঙ্গুতে ৪ মৃত্যু, ভর্তি ১,১৮১ জনমুন্নু সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবরসোনালী আঁশের বোর্ড সভা ২৯ অক্টোবরনিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবরবিশ্ববাজারে কমল তেলের দামএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সম্মতিচলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.২%ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিলমূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎ
down of head

ফরাসি অভিনেতা ডেলন মারা গেছেন

 ফরাসি অভিনেতা অ্যালাইন ডেলন মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।

 রোববার ( ১৮ আগষ্ট ) ফ্রান্সে নিজ বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন ডেলন। তাঁর পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিবৃতিতে বলা হয়, ডেলনের মৃত্যুর সময় তাঁর তিন সন্তান ও পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

২০১৯ সালে ডেলনের স্ট্রোক হয়েছিল। এরপর থেকে তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ডেলন প্রযোজক ও লেখক ছিলেন। তাঁর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ।

এক বার্তায় ডেলনকে একটি ফরাসি কীর্তিস্তম্ভ বলে উল্লেখ করেন ম্যাখোঁ। তিনি বলেন, ডেলন তারকার চেয়ে বেশি কিছু ছিলেন।

ডেলন ফরাসি ও ইউরোপীয় চলচ্চিত্রজগতে কিংবদন্তি তারকা হিসেবে বিবেচিত। তিনি বিখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন।

তবে বিতর্কিত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নারীর প্রতি নেতিবাচক মনোভাবের জন্য ডেলন সমালোচিত ছিলেন।

২০১৯ সালে কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পাম দ’র পুরস্কার পান ডেলন। এতে বিস্ময় প্রকাশ করেছিলেন নারীবাদীরা।

ডেলন ১৯৩৫ সালের ৮ নভেম্বর প্যারিসের উপকণ্ঠে জন্ম নেন। ১৯৫৭ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ‘কুয়ান্ড লা ফেমে সেন মেলে’ নামের এই চলচ্চিত্রে তিনি একজন খুনির চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর তিনি একের পর এক জনপ্রিয় সব চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি ইংরেজি ভাষার অনেক চলচ্চিত্রেও কাজ করেছেন।

১৯৬৮ সালে যৌন, মাদক ও খুনের কেলেঙ্কারিতে ডেলনের নাম আসে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে তাঁকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি।

এন এস

সম্পর্কিত খবর