শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

প্রথমবারের মতো তুর্কি ড্রোন ব্যবহার করল ইউক্রেন

তুরস্কের কাছ থেকে কেনা অত্যাধুনিক বায়রাকতার টিবি-২ ড্রোন প্রথমবারের মতো ব্যবহার করল ইউক্রেন।

মঙ্গলবার দেশটির ডোনবাস এলাকায় রুশ চরমপন্থিদের বিরুদ্ধে সামরিক অভিযানে এ ড্রোন ব্যবহার করা হয়। খবর আনাদোলুর।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ড্রোন মোতায়েনে ছবি পোস্ট করেছে ইউক্রেনের সেনাবাহিনী।

সম্প্রতি তুরস্কের কাছ থেকে অত্যাধুনিক বায়রাকতার টিবি-২ ড্রোন ও সামরিক যান কিনছে ইউক্রেন।

২০২১-২২ সালের মধ্যে ইউক্রেন ২৪টিরও বেশি বায়রাকতার ড্রোন ক্রয়ের পরিকল্পনা করেছে।

বর্তমানে দেশটিতে ১২টি বায়রাকতার ড্রোন রয়েছে। এগুলো ইউক্রেন বিমানবাহিনী ও নৌবাহিনী ব্যবহার করছে।

ভবিষ্যতে নিজেদের প্রয়োজনে এ ধরনের ড্রোন নিজেরাই তৈরি করবে বলে ইউক্রেনের সেনাপ্রধান ঘোষণা দেন।

দেশটির সেনা কর্মকর্তা ভেলেরিয়ে জালুজনি বলেন, তুরস্ক থেকে শুধু এসব অত্যাধুনিক ড্রোন কিনলেই হবে না, এগুলো যথাযথভাবে চালনাও শিখতে হবে।

তুরস্কের কাছ থেকে ২০১৯ সালে প্রথমে ছয়টি বায়রাকতার ড্রোন ক্রয় করে ইউক্রেন। তুরস্কের সেনাবাহিনী ২০১৪ সাল থেকে অত্যাধুনিক এ ড্রোন ব্যবহার করছে।

তুরস্ক ছাড়া এ ড্রোনটি ব্যবহার করছে ইউক্রেন, কাতার ও আজারবাইজান।

ডোনবাসে ২০১৪ সাল থেকে ইউক্রেন সেনাবাহিনীর সঙ্গে রুশ বিচ্ছিন্নতাবাদীদের সংঘর্ষে এ পর্যন্ত ১৩ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

সম্পর্কিত খবর