শিরোনাম
ডেঙ্গুতে ৪ মৃত্যু, ভর্তি ১,১৮১ জনমুন্নু সিরামিকসের বোর্ড সভা ২৮ অক্টোবরসোনালী আঁশের বোর্ড সভা ২৯ অক্টোবরনিটল ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৫ অক্টোবরবিশ্ববাজারে কমল তেলের দামএলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহারবাংলাদেশের অর্থনৈতিক নীতিতে বিশ্বব্যাংকের সম্মতিচলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩.২%ঢাকা থেকে রিয়াদের ৬১ ফ্লাইট বাতিলমূল্যস্ফীতি কমে ৮.২৬%, খাদ্যবহির্ভূতে বেড়েছেট্রাস্ট লাইফের শেয়ার কারসাজি, তিন বিনিয়োগকারীকে জরিমানাবিশ্বব্যাংক-আইএমএফ সভা শুরু, ঋণ নিয়ে আলোচনাভয়ংকর স্বদেশ লাইফ: সব টাকা লুটে খাচ্ছে সিন্ডিকেট!ডেঙ্গুতে এক দিনে ভর্তি ২১৯৩, মৃত্যু ৪প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি বিনিয়োগকারীদের সাক্ষাৎ
down of head

নায়িকার কাছে নিজের ছেলে ও কুকুর সমান!

 

একজন মায়ের কাছে তার সন্তানের চেয়ে বেশি আদরের আর কিছুই নেই। যে কোনো মা সবচেয়ে বেশি তার সন্তানকেই ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এবার সন্তানকে নিয়ে ভিন্নরকম মন্তব্য করলেন বলিউডের নায়িকা মালাইকা অরোরা। তার কাছে নাকি নিজের সন্তান ও বাড়ির পোশা কুকুর সমান।

সম্প্রতি নেহা ধুপিয়ার ‘নো ফিল্টার’ শোতে এসে মালাইকা বলেছেন, ‘আমার ছেলে আরহান যেমন আমার কাছে সবকিছু, তেমন আমার পোষা কুকুর ক্যাসপারও অনেক কিছু। মাঝে মধ্যে আমার ছেলে বলে আমি নাকি ওর চেয়েও বেশি আমার কুকুরকে ভালোবাসি।

ছেলে জিজ্ঞাসা করে, মাম্মা, তুমি আমাকে বেশি ভালবাসো নাকি ক্যাসপারকে আমি বলি, আমার দুটো ছেলে দুজনকেই সমান ভালবাসি। এরপরেও আরহান বলে, ‘তুমি আমাকে সবচেয়ে বেশি ভালবাসো’ এই কথা বলো। আমি ওকে আমি বলি যে এমন কথা আমি বলতে পারবো না, কেননা আমার কাছে দুজনেই সমান।’

ছেলেকে নিয়ে এমন মন্তব্য করায় বিতর্কের মুখে পড়েছেন মালাইকা। অনেকেই বললেন, ছেলে তো ছেলেই, তার সঙ্গে অন্য কারো তুলনা করা উচিৎ নয়।

নেহা ধুপিয়ার আড্ডাতেই নিজের বিয়ে নিয়েও কথা বলেন মালাইকা। প্রেমিক অর্জুনকে কবে বিয়ে করছেন? এমন প্রশ্নকরা হলে মালাইকা জানান, কোনও সমুদ্র সৈকতে তার ও অর্জুনের বিয়ের অনুষ্ঠান হবে।

বিয়েতে এলি সাবের ডিজাইনে একটি সাদা গাউন পরবেন তিনি। মালাইকার বান্ধবীরা আসবেন সেই বিয়ের আয়োজনে। বান্ধবীরাই হবেন তার বিয়ের আয়োজনের সম্মানিত অতিথি।

সম্পর্কিত খবর