শিরোনাম
icon কমল সোনার দাম icon রমজানে ১০ পণ্য আমদানিতে ঋণসুবিধা icon ১০ দিনে রেমিট্যান্স এলো ১৪০ কোটি ডলার icon জানুয়ারির মধ্যে আইএমএফের কাজ শেষের আশা অর্থমন্ত্রীর icon পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের অনুদান icon রাজধানীতে ডিএমপির কড়া নজরদারি icon দর বৃদ্ধির শীর্ষে আমান কটন icon লেনদেনের শীর্ষে আই পি ডি সি ফাইন্যান্স icon হামের উপসর্গে ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১,৪৬৪ icon প্রথম শ্রেণিতে লটারি, অন্য শ্রেণিতে পরীক্ষা icon সূচকের উত্থানে লেনদেন ৭৫৭ কোটি টাকা icon পরিচালকের ব্যাংকেই ডিভিডেন্ড অ্যাকাউন্ট খোলার সুযোগ icon বন্ধ ট্যানারি চালুতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী icon আফতাব অটোর বোর্ড সভা ১৫ নভেম্বর icon নাভানা সিএনজির বোর্ড সভা ১৫ নভেম্বর icon ডমিনেজ স্টিলের বোর্ড সভা ১৪ নভেম্বর icon রাজধানীতে গ্রেফতার ৪৬৬ জন icon এমজেএলের প্রথম প্রান্তিক প্রকাশ icon ইস্টার্ন ক্যাবলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon আমান কটনের প্রথম প্রান্তিক প্রকাশ icon সমতা লেদারের প্রথম প্রান্তিক প্রকাশ icon স্কয়ার টেক্সটাইলসের প্রথম প্রান্তিক প্রকাশ icon মুন্নু ফেব্রিক্সের প্রথম প্রান্তিক প্রকাশ icon ফের বাড়ল স্বর্ণের দাম icon ফের বাড়ল তেলের দাম
down of head

নাইজেরিয়ায় কারাগারে হামলা, পালিয়েছে বহু বন্দি

 

 

নাইজেরিয়ার একটি কারাগারে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ার ওই করাগারে হামলা চালিয়ে বহু বন্দিকে মুক্ত করেছে হামলাকারীরা। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ওয়ো রাজ্যের ওয়ো সংশোধন কেন্দ্রের মুখপাত্র ওলানরেওয়াজু আনজোরিন শনিবার (২৩ অক্টোবর) বলেছেন, শুক্রবার গভীর রাতে বন্দুকধারীরা হামলা চালিয়েছে।

তিনি বলেন, আমি সুস্পষ্টভাবে বলতে পারি না এ ঘটনায় ঠিক কতজন বন্দি পালিয়েছে বা পুনরায় গ্রেফতার করা হয়েছে। তবে সেখানে ও শহরে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। এরই মধ্যে তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। নাইজেরিয়ান প্রিজন সার্ভিসের ফ্রান্সিস এনোবোরও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাইজেরিয়ায় কারাগারে এ বছর এটি তৃতীয় হামলার ঘটনা। দেশটিতে কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার ঘটনা বারবারই ঘটছে। পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে খুব সামান্য সংখ্যককেই পুলিশ পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০১৭ সালের পর দেশটির কারাগার থেকে অন্তত চার হাজার ৩০৭ জন বন্দি পালিয়েছে। শুধু ২০২১ সালেই পৃথক দুইটি ঘটনায় কারাগার থেকে দুই হাজারে বেশি বন্দি পালিয়ে যায়।

সম্প্রতি চালানো হামলাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, একই পদ্ধতিতে কারাগারগুলোতে হামলা হচ্ছে। ঘটনার পর কর্তৃপক্ষ পালিয়ে যাওয়া কিছু বন্দিকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। কখনো কখনো বন্দিরা সেচ্ছায় ফিরে আসে বলেও জানা গেছে।

সম্পর্কিত খবর