তিন বহুজাতিক কোম্পানির পর্ষদ সভা আজ

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিনটি বহুজাতিক কোম্পানির পর্ষদ সভা আজ অনুষ্ঠিত হবে। কোম্পানি তিনটি হলো রবি আজিয়াটা পিএলসি, লিন্ডে বাংলাদেশ লিমিটেড ও হাইডেলবার্গ ম্যাটারিয়ালস বাংলাদেশ পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যানুসারে, রবি আজিয়াটার পর্ষদ সভা আজ বেলা ৩টা, লিন্ডে বাংলাদেশের বেলা সাড়ে ৩টা ও হাইডেলবার্গ ম্যাটারিয়ালসের বেলা পৌনে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানি তিনটির চলতি ২০২৪ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে।

এন এস

সম্পর্কিত খবর