শিরোনাম
icon গোলাপি আভায় জয়া আহসান icon জাপানে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির ইঙ্গিত icon রোমানিয়ার প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন icon বিমানের রিয়াদ-দাম্মাম ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ icon ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, আক্রান্ত ২,২৪৯ icon ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন icon গোলাপি জার্সিতে পাকিস্তান icon কম দামে এলএনজি কিনবে সরকার icon সূচকের পতন, লেনদেন ৪৩০ কোটি টাকা icon গ্যাস সংকটে আবারও বন্ধ যমুনা সার কারখানা icon ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৮ অক্টোবর icon আফতাব অটোর বোর্ড সভা ২৯ অক্টোবর icon ওয়াটা কেমিক্যালের বোর্ড সভা ২৮ অক্টোবর icon মেঘনা সিমেন্টের বোর্ড সভা ২৮ অক্টোবর icon রহিমা ফুডের বোর্ড সভা ২৭ অক্টোবর icon অলটেক্স ইন্ডাস্ট্রিজের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সোনার বাংলা ইন্স্যুরেন্সের বোর্ড সভা ২৮ অক্টোবর icon সাইবার হামলায় জনতা ব্যাংকের ওয়েবসাইট icon বসুন্ধরা পেপারের বোর্ড সভা ২৮ অক্টোবর icon বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সামিট পাওয়ারের বোর্ড সভা ২৭ অক্টোবর icon সাইনপুকুর সিরামিকসের বোর্ড সভা ২৯ অক্টোবর icon ইউনিক হোটেলের বোর্ড সভা ২৮ অক্টোবর icon ইন্দো-বাংলা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর icon বেক্সিমকো ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর
down of head

ডিসেম্বরে ভারতের পাম অয়েল আমদানি কমেছে

বিদায়ী বছরের ডিসেম্বরে ভারতের পাম অয়েল আমদানি ২০২০ সালের একই সময়ের তুলনায় কমেছে। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সময় ধরেই ঊর্ধ্বমুখী পাম অয়েলের বাজার। তার ওপর ইন্দোনেশিয়া অপরিশোধিত পাম অয়েল রফতানিতে শুল্ক বাড়িয়ে দেয়ায় পণ্যটির দাম আরো বেড়েছে। এ কারণে ভারতের বাজারে অন্য ভোজ্যতেলগুলোর তুলনায় পাম অয়েলের কদর কমেছে। পাম অয়েলের দাম নাগালের বাইরে চলে যাওয়ায় পরিশোধন প্রতিষ্ঠানগুলো বর্তমানে সয়াবিন ও সূর্যমুখী তেল আমদানি বাড়িয়েছে। সম্প্রতি সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে।

এতে বলা হয়, গত বছরের ডিসেম্বরে ভারত ৫ লাখ ৬৫ হাজার ৯৪৩ টন পাম অয়েল আমদানি করে। ২০২০ সালের একই মাসের তুলনায় আমদানি ২৭ শতাংশ কমেছে। অথচ একই সময়ের তুলনায় সয়াবিন তেল আমদানি বেড়েছে ২২ শতাংশ। ডিসেম্বরে ভারত ৩ লাখ ৯২ হাজার ৪৭১ টন সয়াবিন তেল আমদানি করেছে।

সংস্থাটির তথ্য বলছে, ডিসেম্বরে ভারতের সূর্যমুখী তেল আমদানি ২ লাখ ৫৮ হাজার ৪৪৯ টনে উন্নীত হয়েছে। ২০২০ সালের একই মাসের তুলনায় আমদানি বেড়েছে ১০ শতাংশ। ভারত সাধারণত ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া থেকেই পাম অয়েল আমদানি করে। সয়াবিন তেল আমদানি করা হয় আর্জেন্টিনা ও ব্রাজিল থেকে। দেশটি সূর্যমুখী তেল ক্রয় করে রাশিয়া ও ইউক্রেন থেকে।

সম্পর্কিত খবর